বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

`ঢাকার সব হোটেল, রেস্টুরেন্ট ও দোকান রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট

`ঢাকার সব হোটেল, রেস্টুরেন্ট ও দোকান রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে’
image_pdfimage_print

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ঢাকা জেলার সব আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ, শপিং মল ও বড় মার্কেটের দোকান শ্রম আইন, ২০০৬ এর আওতায় রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে।

রোববার (০৪ মে) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা এ কথা বলেন।

শ্রম উপদেষ্টা বলেন, শ্রম আইন ২০০৬ এর ধারা ৩২৬ অনুযায়ী এসব প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকরা ঢাকা মেট্রোপলিটন এলাকার সব দোকানপাট অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। শ্রম আইন ২০০৬ অনুযায়ী এসব প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য উদ্বুদ্ধ করবেন।

উপদেষ্টা আরো বলেন, আগামী ২০ মের মধ্যে দোকানপাট ও অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে ব্যবস্থা নেওয়া হবে।

মত বিনিময়ের সময় শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd