শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব‌্যাংকের সামনে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট

বাংলাদেশ ব‌্যাংকের সামনে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
image_pdfimage_print

বেসরকা‌রি খাতের ব্র্যাক ব্যাংক অন্যায় ও অমানবিকভাবে ২৬৬৮ জন কর্মীকে চাকুরিচ্যুত করেছে— এমন দাবি করে অবিলম্বে তাদের পুনর্বহাল ও যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ব্যাংটির চাকরিচ্যুত কর্মীরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মতিঝিলের শাপলা চত্বর বাংলা‌দেশ ব্যাংকের সামনে এক মানববন্ধনে এ দাবি করেন তারা।

মানববন্ধনে চাকরিচ্যুত কর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ব্র্যাক ব্যাংকের বিভিন্ন বিভাগে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনো সতর্কবার্তা বা নোটিশ না দিয়েই তাদের হঠাৎ চাকরিচ্যুত করে। এর ফলে তারা কঠিন মানসিক চাপের মধ্যে পড়েছেন এবং একাধিক সহকর্মী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

এছাড়া, কর্মীদের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক তদন্ত করে ২০২৪ সালের ১২ আগস্ট চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের নির্দেশ দেয়। কিন্তু ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ সেই আদেশ অমান্য করে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিচ্যুত কর্মীরা। তারা বলেন, ‘আমরা সামাজিক, মানসিক এবং আর্থিকভাবে চরম সংকটে পড়েছি এবং এখন একমাত্র পথ হিসেবে আত্মহত্যার চিন্তা আমাদের মাথায় ঘুরছে।’

মানববন্ধনে চাকরিচ্যুতদের দাবি

চাকরিচ্যুত কর্মীদের অবিলম্বে পুনর্বহাল করা এবং যথাযথ ক্ষতিপূরণ দেওয়া। ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অন্যায় পুনরাবৃত্তি রোধ করার জন্য বাংলাদেশ ব্যাংককে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়া চালু করা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৩ অপরাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd