শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে
image_pdfimage_print

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিগত সরকারের সময়ে অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এমনকি অনেক জায়গায় কাজও ফেলে রাখা হয়েছে-এসবের তদন্ত হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়েও তখনকার সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সিলেটে বন্যার কারণে মানুষের পাশাপাশি গবাদি পশু-পাখি এবং অন্যান্য প্রাণীও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোতে প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে। বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষায় এ সময় মানুষের খাদ্যের মতোই প্রাণীদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এরপর উপদেষ্টা জেলা দুগ্ধ খামারের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল ও মো. তোফাজ্জেল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ড. মারুফ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd