নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ জুলাই ২০২৩ | প্রিন্ট
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৩৩৩ জন হজযাত্রী। বাংলাদেশে প্রথম ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইনাস।
রোববার (২ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রথম ফিরতি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় হাজিদের জমজমের পানি এবং ফুল দিয়ে অভ্যর্থনা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
হাজিদের অভ্যর্থনা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। এ সময় বেবিচকের সদস্য (পরিকল্পনা) এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরীসহ বিমানবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরে অবতরণের পর প্রত্যেক হাজির হাতে পাঁচ লিটারের জমজমের পানির কন্টেইনার বুঝিয়ে দেওয়া হয়।
হজ পালন শেষে ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন যাত্রী দেশে ফেরার কথা রয়েছে।
Posted ১:২৭ পিএম | সোমবার, ০৩ জুলাই ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd