সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আজ খোলা থাকবে সব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

আজ খোলা থাকবে সব ব্যাংক
image_pdfimage_print

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সারাদেশের সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রার্থীদের জামানতের অর্থ জমা ও ভোটার তালিকার সিডি কেনার সুবিধায় শনিবার সব ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর আগে টানা তিন দিনের ছুটি থাকায় (২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি, ২৬ ও ২৭ ডিসেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি) ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলে প্রার্থীদের পক্ষে প্রয়োজনীয় অর্থ জমা দেওয়া কঠিন হয়ে পড়বে।

নির্বাচনী বিধি অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। এ সংকট নিরসনে আগামী শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানায় নির্বাচন কমিশন।

 

গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd