শনিবার ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুড়িগ্রামে রাতের আধাঁরে ঝুলন্ত নৌকা, সকালেই গ্রেফতার আওয়ামী লীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ | প্রিন্ট

কুড়িগ্রামে রাতের আধাঁরে ঝুলন্ত নৌকা, সকালেই গ্রেফতার আওয়ামী লীগ কর্মী
image_pdfimage_print

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ আর কাপড় দিয়ে নৌকা তৈরি করে রাতের আধাঁরে রাস্তার মোড়ে লম্বা বাঁশের সাথে ঝুলিয়ে দিয়ে সাথে নিজেদের ছবি ও “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ” লেখা স্লোগান  ডিজিটাল ব‍্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেয়ার ঘটনায় নৌকাসহ ময়নাল হক (৩৫ ) নামের এক আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকায়।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দ্বারা তৈরি একটি নৌকা বাঁশের আগায় ঝুলিয়ে রাখে ওই এলাকার মৃত আব্দুস  সামাদ এর ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। এবং নৌকার সাথে নিজেদের ছবি ও “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ” লেখা স্লোগান  ডিজিটাল ব‍্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেয়। তারা দুজনেই আওয়ামীলীগের কর্মী।

শুক্রবার সকালে নৌকা ঝুলিয়ে রাখার বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেফতার করে নৌকাসহ থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় গ্রেফতার ব‍্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে  মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। অপর ব‍্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd