শনিবার ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টদের মতো বিতাড়িত করবে’ : বশিরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | প্রিন্ট

‘চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টদের মতো বিতাড়িত করবে’ : বশিরুল্লাহ
image_pdfimage_print
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ বশিরুল্লাহ বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরীসহ বহু আলেম ওলামার ত্যাগের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই সংগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তিক করার চেষ্টা করা হলে আমরা তা রুখে দেব।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজশাহী নগরীর দড়িখরবো এলাকার একটি হোটেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি বশিরুল্লাহ রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, চাঁদাবাজদের সামলান, নাহলে জনগণ ফ্যাসিস্টকে যেভাবে বিতাড়িত করেছে সেভাবে আপনাদেরকেও বিতাড়িত করবে। ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা একচুল ছাড় দেব না।
তিনি বলেন, আমরা ভারতের আধিপত্য চাই না, আমরা আমেরিকার গোলামীও করতে চাই না। মানবাধিকার রক্ষার নামে বাংলাদেশে পশ্চিমা আধিপত্য আমরা মেনে নেব না। কথিত নারী কমিশনের নারী সংস্কার বাস্তবায়ন হলে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপ বলেন, হেফাজতকে রাজনীতি ও নির্বাচনের স্বার্থে ব্যবহার করা হবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। তিনি হেফাজতের কেন্দ্রীয় নেতাদের সংগঠনের ভেতরে বিভক্তি দূর করার আহ্বান জানান। পরে রাজশাহী জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। এতে মহানগর কমিটির সভাপতি করা হয়েছে মুফতি হুসাইন ও মহানগর সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি আব্দুস সবুর সিরাজীকে। এছাড়া জেলা কমিটির সভাপতি করা হয় মাওলানা শহীদুল ইসলামকে ও সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা ইমরান উদ্দিন।
Facebook Comments Box
advertisement

Posted ৩:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd