নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | প্রিন্ট
পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ জুন (মঙ্গলবার) করা হবে।s
মঙ্গলবার (১৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্ষদ সভায় সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
একই সভায় কোম্পানিটির ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
Posted ২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd