বুধবার ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এবার গোপনে বিদেশে পাড়ি জমালেন শেখ হাসিনার চাচা শেখ কবির

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ জুন ২০২৫ | প্রিন্ট

এবার গোপনে বিদেশে পাড়ি জমালেন শেখ হাসিনার চাচা শেখ কবির
image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক:

এবার গোপনে বিদেশে গেলেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। আজ রবিবার সকালে একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে যান। তার বিরুদ্ধে টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার ও সরকারি বড় বড় পদ দখল করে রাখার অভিযোগ রয়েছে।

বিশ্বস্ত সূত্র জানায়, ক্ষমতাবান একটি চক্রের সহায়তায় তিনি বিমানবন্দর ছাড়তে সক্ষম হন। উল্লেখ করা যেতে পারে, এর আগে বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাবে গুরুত্বপূর্ণ ২৩ প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষপদে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন। ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে বেশির ভাগ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি। এসব প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত একাধিক বিমা কম্পানি, সেবা খাতের সরকারি ও বেসরকারি কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন।

ক্ষমতার পটপরিবর্তনের পর অনেকটা আত্মগোপনে ছিলেন তিনি। এসব প্রতিষ্ঠানের বোর্ড মিটিংয়েও নিয়মিত অংশ নিতেন না তিনি। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় শেখ কবির হোসেনের নাম ভাঙিয়ে এবং কখনও ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি নানা সুবিধা পেয়েছেন বিভিন্ন ব্যক্তি। আবার কোনও কোম্পানি দখল করার পর তাকে সামনে রাখা হয়েছিল।

বেশকিছু প্রতিষ্ঠান থেকে তিনি নিজেও সুবিধা নিয়েছেন। এ ছাড়া একই সময়ে একাধিক তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালক আবার অন্য একাধিক তালিকাভুক্ত কোম্পানির স্বতন্ত্র পরিচালক ছিলেন, বিদ্যমান আইনে যা সাংঘর্ষিক। শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। এ ছাড়া গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন তিনি। এ পরিচয়েই তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষপদে ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ জুন ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd