রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১১ হাজার ৯৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ জুন ২০২৫ | প্রিন্ট

রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১১ হাজার ৯৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
image_pdfimage_print

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ রেলপথ মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১১ হাজার ৯৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ বাবদ সংশোধিত বাজেট ছিল ১৪ হাজার ৫৬৪ কোটি টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে এই মন্ত্রণালয়ে প্রস্তাবিত বাজেট ছিল ১৮ হাজার ৭২ কোটি টাকা।

আজ সোমবার ঢাকায় বাংলাদেশ টেলিভিশন থেকে সম্প্রচারিত বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা এই প্রস্তাব করেন।

২০২৫-২৬ অর্থবছরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কার্যাবলি বা প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে- পদ্মা সেতু রেল সংযোগ লাইন নির্মাণ। যমুনা রেলওয়ে সেতু নির্মাণ। দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের নিকটে গুনদুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ। বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী গাড়ি সংগ্রহ। মধুখালী হতে কামার খালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুবিধাদি প্রস্তুতিমূলক কারিগরী সহায়তা প্রকল্প। বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঈশ্বরদী-পাবর্তীপুর সেকশনের স্টেশনসমূহের সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার প্রতিস্থাপন ও আধুনিকীকরণ। চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর ও ধীরাশ্রম আইসিডি নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণসহ পুবাইল-ধীরাশ্রম রেল লিংক নির্মাণ প্রভৃতি উল্লেখযোগ্য।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd