মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৬৫৭১ কোটি টাকার হিসাব না দিয়েই লাপাত্তা মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পিডি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ মে ২০২৫ | প্রিন্ট

৬৫৭১ কোটি টাকার হিসাব না দিয়েই লাপাত্তা মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পিডি
image_pdfimage_print

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্র সচল। কিন্তু এ প্রকল্প নির্মাণের পর প্রকল্প পরিচালক ৬ হাজার ৫৭১ কোটি টাকা কোনো হিসাব দিতে পারেননি। বর্তমানে তিনি পলাতক। আমাদের সবার উচিত প্রকল্প নির্মাণে তদারকি বাড়ানো।

বুধবার (৭ মে) একনেক সভাশেষে দুপুরে এনইসিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। এর আগে এনইসি সম্মেলনকক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় অনুষ্ঠিত হয়।

এতে তিন হাজার ৭৫৬ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে দুই হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি ৬ লাখ টাকা।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, মাতারবাড়ী প্রকল্পে সমস্যা আছে। এখানে নিম্নমানের কয়লা ব্যবহার করা হচ্ছে। এখানে দুষিত কয়লা পাওয়া গেছে এ কয়লা ব্যাংককে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। বিদ্যুৎকেন্দ্রের ব্রয়লারে ছাই পাওয়া গেছে রক্ষণাবেক্ষণ সঠিক করা হয় না।

তিনি আরও বলেন, হাতিরঝিলের পানি দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা পরিষ্কার করা দরকার। মশা ছড়াচ্ছে। দেশে বেড়িবাঁধ ভাঙন আছে এ জন্য কমিটি গঠন করে তদন্ত করা হবে। আন্তঃমন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৭ মে ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd