রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ মে ২০২৫ | প্রিন্ট

‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
image_pdfimage_print

সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করেছে দেশীয় বেসরকারি এয়ারলাইনস সংস্থা নভোএয়ার। শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

নভোএয়ার সূত্রে জানা গেছে, তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা সংস্থার প্রতিনিধিরা এয়ারক্রাফট ইন্সপেকশন করতে আসবেন। এই কারণে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে। পুরো প্রক্রিয়াটি চলতি মাসের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।

 

তবে এয়ারলাইন্সটির পক্ষ থেকে এখনো পরবর্তী পরিকল্পনা বা ফ্লাইট পুনরায় শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়নি।

এর আগে চলতি বছরের ২০ এপ্রিল হঠাৎ করেই টিকিট বিক্রি বন্ধ করে দেয় এয়ারলাইন্সটি। প্রতিষ্ঠান বন্ধ হওয়ার গুঞ্জন উড়িয়ে টিকিট বিক্রি শুরু করেছিল তারা। তবে ১০ দিনের মাথায় আবারও টিকিট বিক্রি বন্ধ করে দেয় নভোএয়ার।

নভোএয়ার ২০১৩ সালে যাত্রা শুরু করে এবং অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে আসছিল। অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করত সংস্থাটি। আর যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করে।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ৪:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০৩ মে ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd