রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিসেম্বরে ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন হবে: ইউজিসি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট

ডিসেম্বরে ঢাকায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন হবে: ইউজিসি
image_pdfimage_print

 

চলতি বছরের ডিসেম্বরে সার্কভুক্ত দেশের ইউজিসি প্রতিনিধিদের নিয়ে ঢাকায় তিনদিনের একটি আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হবে। আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন আয়োজন বিষয়ে ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় সোমবার (২১ এপ্রিল) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার লিড ইকোনমিস্ট ড. হার্শে আতারুপানে, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আঞ্চলিক উচ্চশিক্ষা সম্মেলন ঢাকার একটি হোটেলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এটি সফল বাস্তবায়নে একটি স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়েছে। এ সম্মেলনে সার্কভুক্ত দেশের ইউজিসি প্রতিনিধি ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেবেন।

এ অঞ্চলের ইউজিসি নেটওয়ার্ককে একত্রিত করা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সহযোগিতামূলক মনোভাব জোরদার এবং উচ্চশিক্ষার অগ্রগতির ক্ষেত্রে করণীয় নির্ধারণে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে।

ইউজিসি বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের অর্থায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৫ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd