রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভূমি-কৃষি সংস্কার ও পরিবেশ সুরক্ষা কমিশন গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট

ভূমি-কৃষি সংস্কার ও পরিবেশ সুরক্ষা কমিশন গঠনের দাবি
image_pdfimage_print

স্থায়ী জাতীয় ভূমি ও কৃষি সংস্কার এবং পরিবেশ সুরক্ষা কমিশন গঠনে ৩৬টি সংস্কার প্রস্তাব জানিয়েছে ১৩ সংগঠন।

রোববার (২০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘সার্বিক ভূমি ও কৃষি সংস্কারের নাগরিক প্রস্তাবনা উপলক্ষ্যে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে এএলআরডি, নিজেরা করি, টিআই-বি, বেলা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, ব্লাস্ট, এইচডিআরসি, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বারসিক, নাগরিক উদ্যোগ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, এবং কাপেং ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এএলআরডি এর নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, বাংলাদেশে দারিদ্র্যের হার জাতিসংঘের প্রতিবেদন মতে ২৩.১৯ শতাংশ আর সরকারের পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের হিসাব মতে ১৮.৭ শতাংশ। গ্রামাঞ্চলে এই চরম দারিদ্র্যের হার ৩৫ শতাংশ। আর পার্বত্য তিন জেলা, চরাঞ্চচল, সমতলে আদি জাতিগোষ্ঠী এবং দুর্যোগ প্রবণ এলাকাতে এ হার আরও বেশি।

তিনি আরও বলেন, গ্রামীণ কৃষি নির্ভর জনগোষ্ঠীর এই দারিদ্র্যের প্রধান কারণ হচ্ছে কৃষিজীবী মানুষের সংখ্যাগরিষ্ঠ জনের কোনো জমি নেই, খাসজমি, খাস জলায় তাদের যে অধিকার থাকার কথা তাও বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকে অকার্যকর। অল্প জমির মালিক কৃষিজীবীরা তাদের ফসল-ধান, গম, আলু, সবজি যখন যা উৎপাদন করেন তার ন্যায্য মূল্য তারা পান না, উৎপাদনের ব্যয় ক্রমাগত বেড়ে চলেছে। তারা কৃষি ঋণ থেকে বঞ্চিত হন। নারী কৃষকদের কৃষিতে অংশগ্রহণ ও অবদান ক্রমাগত বেড়ে চলেছে। কৃষিতে তাদের শ্রমই ৭২-৭৪ শতাংশ। অথচ জমি, ঋণ, বাজার ব্যবস্থা কোনো খানেই তাদের অধিকার স্বীকৃত নয়। বঞ্চনা ও বৈষম্য তাদের পদে পদে বাধাগ্রস্ত করছে।

শামসুল হুদা বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য আশু করণীয় বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাবনার মধ্যে আছে-

একটি স্থায়ী জাতীয় ভূমি ও কৃষি সংস্কার এবং পরিবেশ সুরক্ষা কমিশন গঠন; সি এস রেকর্ডসহ নির্ভরযোগ্য রেকর্ড অনুযায়ী খাস জমি এবং নগরের অকৃষি খাস জমির পূর্ণাঙ্গ জেলা-উপজেলা, পৌর এলাকা ও মহানগর-ভিত্তিক তালিকা প্রণয়ন; অবিলম্বে খাস কৃষি জমি গ্রামীণ ভূমিহীন, প্রান্তিক কৃষক, কৃষিজীবী দলিত, সমতলের আদি জাতিগোষ্ঠীর ভূমিহীনদের মধ্যে নারী-পুরুষ নির্বিশেষে বণ্টনের নির্দেশনা জারি করা; নারীদের ক্ষেত্রে সক্ষমপুত্র সন্তান থাকার অবৈধ, বৈষম্যমূলক বিধানটি অবিলম্বে বাতিল করা; কৃষি জমি সুরক্ষা আইন অবিলম্বে অধ্যাদেশ আকারে জারি করা এবং কৃষি জমি সুরক্ষার কঠোর সুব্যবস্থা নিশ্চিত করা; ভূমি জোনিং ব্যবস্থা সুচারু রূপে সম্পন্ন করে নগরায়ন, শিল্পায়ন, আবাসন এবং অন্যান্য প্রয়োজনে নিরিখে অকৃষি জমি শনাক্ত করা এবং একই সঙ্গে দুই/তিন ফসলা কৃষি জমিতে যে কোন সরকারি, বেসরকারি প্রকল্প না করা এবং থাকলে তা বাতিল করা, কৃষি জমিতে আবাসন কিংবা ইটের ভাটা অবিলম্বে উচ্ছেদ করা।

এছাড়া তিনি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন সংস্কার প্রস্তাবনাও তিনি তুলে ধরেন।

এসময় এএলআরডি এর চেয়ারপারসন খুশী কবির বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এর আগেও কমিশন গঠনের দাবি জানিয়েছিলাম। কিন্তু সরকার সেই আবেদনে সাড়া দিয়ে কোনো পদক্ষেপই নেয়নি। আমরা আগামী এক মাসের মধ্যে সংস্কার বিষয়ক একটি রিপোর্ট সরকারের কাছে জমা দেবো।

তিনি আরও বলেন, আমরা স্বপ্রণোদিত হয়ে আজকে সরকারের কাছে সংস্কার বিষয়ক ৩৬টি প্রস্তাবনা তুলে ধরলাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের পরিচালক জাকির হোসেন, বেলা পরিচালক তাসনিম ইসলাম, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৩ অপরাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd