শিরোনাম >>
শিরোনাম >>

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ
image_pdfimage_print

সাভারের আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ছুটি বাতিল ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলরত কয়েক শতাধিক যাত্রী।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। তবে দুপুর দেড় ১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন।

বিক্ষুব্ধ শ্রমিক বলেন, প্রতি মাসে আমাদের বেতন ৬ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। কিন্তু জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পার হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। এছাড়া আজ সকালে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখান কর্তৃপক্ষ। অবিলম্বে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু কারখানার মালিক বিদেশ থাকায় সমাধান সম্ভব হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫২ পিএম | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd