রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গুলিস্তানে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ মার্চ ২০২৩ | প্রিন্ট

গুলিস্তানে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু
image_pdfimage_print

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ হাসান (৩২) নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২৬ জন মারা গেলেন।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন বলেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় হাসান নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিলো। বিস্ফোরণের ঘটনায় এখানে আরও ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

হাসানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম আবু আহমেদ।

নিহতের ভাই রাহাতুল জানান, হাসান ফেরি করে স্কুল ব্যাগ ও ভ্যানিটি ব্যাগ বিক্রি করতেন। ঘটনার দিন সে ফুটপাত দিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলো।

 

উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেল গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘কুইন টাওয়ার’ নামে সাততলা একটি ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। ঘটনার পর উদ্ধারকাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর বোম ডিসপোজার ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় প্রথমে রাজধানীর বংশাল থানায় অপমৃত্যুর মামলা করে পুলিশ। পরে অবহেলার অভিযোগে মামলা করা হয়। এ মামলায় ভবনের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd