রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ৩৩ কর্মকর্তা মহাব্যবস্থাপক পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট

রাষ্ট্রায়ত্ত ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে ৩৩ কর্মকর্তা মহাব্যবস্থাপক পদে পদোন্নতি
image_pdfimage_print

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ৩৩ জন উপ-মহাব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিম্নবর্ণিত উপমহাব্যবস্থাপকগণকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে জানিয়ে আরো বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০১৩ (১৬ অক্টোবর, ২০২৪ পর্যন্ত সংশোধিত) ও সরকার কর্তৃক সময়ে জারি করা নীতিমালা বা প্রজ্ঞাপন দ্বারা কর্মকর্তাগণের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৯ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd