রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে দুদকের সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট

উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে দুদকের সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ রাষ্ট্রপতির
image_pdfimage_print
বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করতে উন্নয়নের প্রতিটি খাতে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
সোমবার (২০ মার্চ) দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির  নিকট কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২ পেশ করলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।
দুদক কমিশনার ডঃ মোঃ মোজাম্মেল হক খান এবং মোঃ জহুরুল হক ও  সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্টপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান সাক্ষাতকালে দুদক চেয়ারম্যান  প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন   উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি।
দেশের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন ।
 দুর্নীতি দমন করতে গিয়ে কমিশনের কোন কর্মকর্তা-কর্মচারী যাতে  দুর্নীতির সাথে জড়িত না হয় সেটা নিশ্চিত করার নির্দেশ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম  এবং সচিব সংযুক্ত  মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd