নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, আগামী ১২ আগস্ট সকাল সাড়ে ১১টায় ব্যাংকটির ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত হাইব্রিড সিস্টেমে হতে চলা এই এজিএম স্থগিত করা হয়।
তবে নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে বলে ডিএসই ওয়েবসাইটে জানিয়েছে কোম্পানিটি।
Posted ১:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd