রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় চলন্ত মোটরসাইকেলে আগুন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ মার্চ ২০২৪ | প্রিন্ট

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় চলন্ত মোটরসাইকেলে আগুন
image_pdfimage_print

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় একটি চলন্ত মোটরসাইকেলে আগুন জ্বলে ওঠে। এতে মোটরসাইকেল আরোহী শহিদ সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

সোমবার (৪ মার্চ) সকাল ৮টার সময় ফরিদপুর থেকে ঢাকায় যাওয়ার পথে শিবচর কুতুবপুর এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদ সরদার ফরিদপুরের সালথা উপজেলার জগিকান্দা গ্রামের মান্নান সরদারের ছেলে।

 

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদ ভোরে মোটরসাইকেলে নিজবাড়ি ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। মাদারীপুরের শিবচরের কুতুবপুরে পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সড়কের ডিভাইডারে সজোরে আছড়ে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই আরোহী শহিদের মৃত্যু হয়।

 

শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বলেন, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় বাস ও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০০ অপরাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd