রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা সাড়ে ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | প্রিন্ট

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা সাড়ে ৩ লাখ
image_pdfimage_print

গাজীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স ফাহিম মিলসের স্বত্বাধিকারী মানিক চন্দ্র রায়কে (৩৬) দেড় লাখ টাকা, সততা বেকারি অ্যান্ড কনফেকশনারীর স্বত্বাধিকারী মো. আজহার মিয়াকে (৫১) এক লাখ, বাছির শাহ্ ফুডসের স্বত্বাধিকারী মো. প্রভাত চৌধুরীকে (৩২) ৫০ হাজার এবং নিউ আনন্দ বেকারীর স্বত্বাধিকারী মাসুদ রানাকে (২৯) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দিনব্যাপী গাজীপুরের পূবাইল থানাধীন মাজুখান এবং করমাতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।

সোমবার রাতে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধি ও র‌্যাব-১ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছিল। এছাড়াও লাইসেন্স বিহীন মোড়কজাত, ফিটনেস লাইসেন্স বিহীন ওজন স্কেল পরিমাপ করা, বিএসটিআই অনুমতি ছাড়াই খাবার প্রস্তিত করছিল৷

অভিযানে চারটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারীকে সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার মাধ্যমে আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd