নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ জুলাই ২০২৩ | প্রিন্ট
নতুন একটি সহযোগী কোম্পানি গঠন করবে পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক মোবাইলফোন কোম্পানি রবি আজিয়াটা। কোম্পানির নাম ‘আর ভেঞ্চার পিএলসি’। কোম্পানিটি রবির সম্পূর্ণ মালিকানাধীন।
রোববার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির রেজিস্ট্রেড অফিস বাংলাদেশে অবস্থিত হবে। সহযোগী কোম্পানিটির কাজ হবে ডিজিটাল সেবা দেওয়া। যেমন-ওটিটি সার্ভিস, টিকিটিং সার্ভিস এবং মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস।
প্রসঙ্গত, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা।
Posted ১:২৬ পিএম | রবিবার, ৩০ জুলাই ২০২৩
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd