নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
Posted ১:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd