নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৯ মার্চ ২০২৫ | প্রিন্ট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (৯ মার্চ) সকালে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের এক আদেশের মাধ্যমে সংশ্লিষ্টদের এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের সিনিয়র সহকারি সচিব মো.আব্দুল গফুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারগণের ২০২৫ সালের মার্চ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ তারিখে প্রদান করা হবে।
বাংলাদেশ ট্রেজারি রুলস এর অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩ (২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
Posted ৪:১৩ পিএম | রবিবার, ০৯ মার্চ ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd