বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশের বাজারে আবারো বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট

দেশের বাজারে আবারো বাড়ল সোনার দাম
image_pdfimage_print

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ভরিতে এবার সর্বোচ্চ এক হাজার ৯৩২ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪০ হাজার ২৭১ টাকা। যা আজকেও ছিল এক লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ৪০ হাজার ২৭১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম কমা‌নো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এর আগে ৯ ডিসেম্বর সোনার দাম কমিয়েছিল বাজুস। যা ১০ ডিসেম্বর কার্যকর হয়, ওই দামে এতদিন সোনা কেনাবেচা হয়েছে। সেই হিসেবে আজ‌কে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯২ হাজার ৯৩৯ টাকায় বিক্রি হয়েছে।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ১:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd