নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় কাস্টমস সদস্যরা অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করেন।
বুধবার (১৪ আগস্ট) সকালে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। এছাড়া বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ১:১১ অপরাহ্ণ | বুধবার, ১৪ আগস্ট ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd