হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল আরও ৮ দিন

কোটা পূরণ না হওয়ায় ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধনের সময় আরও আট দিন বাড়ানোর ঘোষণা দিলো সরকার। আগামী ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।

মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে হজযাত্রী নিবন্ধনের এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজযাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, বিশেষ বিবেচনায় হজ এজেন্সি এবং হজযাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হলো। সুষ্ঠু হজ ব্যবস্থপনার স্বার্থে বর্ধিত সময়ের পর আর কোনো সময় বৃদ্ধির সুযোগ নেই বলে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।

আগামী বছর হজে যেতে গত ১ সেপ্টেম্বর থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। নিবন্ধনের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। কিন্তু নিবন্ধনের সাড়া না পাওয়ায় সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার মধ্যে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলে ৭৪ হাজার ৪০৮ হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।




আবারও বাড়লো হজযাত্রী নিবন্ধনের সময়

আবারও হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। ষষ্ঠবারের মতো বাড়ানো সময় অনুযায়ী, আগামী ৩০ মার্চ পর্যন্ত হজের নিবন্ধন চলবে। কোটা পূরণ না হওয়ায় ধর্ম মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৭ মার্চ) নিবন্ধনের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আগের নির্ধারিত সময় অনুযায়ী, হজযাত্রী নিবন্ধনের সময় সোমবার (২৭ মার্চ) শেষ হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ৩০ মার্চ পর্যন্ত হজযাত্রীদের বিশেষ অনুরোধে বাড়ানো হলো।

নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায়