স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে রেকিট বেনকিজার

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৪ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে রেকিট বেনকিজার। রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ৫৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭৩ টাকা ৬৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৩৯ টাকা ৫০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৬৯ পয়সা।

আগামী ২৮ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।




স্পট মার্কেটে যাচ্ছে দুই প্রতিষ্ঠান

রেকর্ড ডেটের আগে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ড এবং এনভয় টেক্সটাইল লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী কার্যদিবস মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল স্পট মার্কেটের লেনদেন আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।




২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ৪ জানুয়ারি, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড।

কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৮ জানুয়ারি, সোমবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারি, মঙ্গলবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।




২ কোম্পানির লেনদেন চালু সোমবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ১৮ ডিসেম্বর, সোমবার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- রিং শাইন ও সিলকো ফার্মা লিমিটেড।

আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।




আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ৬ কোম্পানি

শেয়ারবাজারের তালিকাভুক্ত ৬ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ৪ ডিসেম্বর, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং, অ্যারামিট, অ্যারামিট সিমেন্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল, সি অ্যান্ড এ টেক্সটাইল ও ডমিনেজ স্টিল লিমিটেড।

কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৫ ডিসেম্বর, মঙ্গলবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর, বুধবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।




রোববার স্পট মার্কেটে যাচ্ছে ৫ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ৩ ডিসেম্বর, রোববার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এস্কয়ার নিট কম্পোজিট, আরডি ফুড, কুইন সাউথ টেক্সটাইল, খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ ও এসএস স্টিল লিমিটেড।

কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৪ ডিসেম্বর, সোমবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর, মঙ্গলবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।