স্ট্যান্ডার্ড সিরামিকসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।

আগামী ২৭ ফেব্রুয়ারি বেলা ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে জিকিউ বলপেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬ থেকে ৩০ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৩০.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম দাঁড়িয়েছে ১৭৩ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৪২.৬০ টাকা বা ৩২.৬৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আফতাব অটোমোবাইলসের শেয়ারদর বেড়েছে ২২.৭৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ২০.৭০ শতাংশ, লিবরা ইনফিউশনসের ১৮.৪৮ শতাংশ, সমতা লেদারের ১৮.৩০ শতাংশ, এডিএন টেলিকমের ১৩.৮৩ শতাংশ, মুন্নু এগ্রোর ১২.০৯ শতাংশ, সমরিতা হাসপাতালের ১০.১৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯.৫৩ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ৮.৫৬ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।




স্ট্যান্ডার্ড সিরামিকসের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে। রোববার (১৮ নভেম্বর) বিকাল ৫টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বুধবার (১৫ নভেম্বর) স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল।

আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনও লভ্যাংশ দেয়নি।