স্ট্যান্ডার্ড সিরামিকের সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত

পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের স্থায়ী সম্পদ (নন কারেন্ট অ্যাসেট) পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, স্ট্যান্ডার্ড সিরামিকের পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানির স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক প্রতিবেদনে কোম্পানির আর্থিক অবস্থানের সঠিক প্রতিফলন নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুসারে, কোম্পানিটি তার জমি, বিল্ডিং, প্ল্যান্ট ও মেশিনারিজ ইত্যাদির পুনর্মূল্যান করবে। এগুলো সবই গাজীপুর সদরের কেবি বাজারে কোম্পানির কারখানায় অবস্থিত।




স্ট্যান্ডার্ড সিরামিকের লোকসান বেড়েছে

পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) এবং নয় মাসের (জুলাই, ২০২২ থেকে মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।

রোববার (২০ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ০.১০ টাকা।

এদিকে, চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬.৩৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২.২০ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪.১৬ টাকা বা ১৯০ শতাংশ।

২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২.১৫ টাকায়।




অর্ধবার্ষিকে বেড়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের লোকসান

পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও অর্ধবার্ষিক (জুলাই-ডিসেম্বর, ২০২২) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।

রোববার (২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.৩৩) টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (২.৫৪) টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (১.৭৯) টাকা বেড়েছে।

এদিকে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.৩৩) টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল (০.০৩) টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২.৩৩ টাকায়।