সোনালী আঁশের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে । এর পুরোটাই নগদ।

সোমবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির ইপিএস ছিল ৩ টাকা ৮৬ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬১ টাকা ৮০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৯ ডিসেম্বর।




সোনালী আঁশের বোনাস লভ্যাংশ দিতে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়াহোল্ডারদের দেওয়ার সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়াহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিল।

মঙ্গলবার (২ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত হিসাব বছরে (৩০ জুন, ২০২৩) জন্য ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ বোনাস লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ।

কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ও বার্ষিক সাধারণ সভার (এজিএম) পরবর্তীতে জানানো হবে।




সোনালী আঁশের ৯ মাসে মুনাফা কমেছে ৫৬.৭২ শতাংশ

পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) ও নয় মাসের (জুলাই, ২০২২-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকের ৯ মাসে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৬.৭২ শতাংশ কমেছে।

মঙ্গলবার (৬ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সোনালী আঁশ লিমিটেডের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৭৮ টাকা। সে হিসাবে কোম্পানিটির আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা থেকে কমেছে ১.৪৮ টাকা বা ৮৩.১৪ শতাংশ।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৩২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.০৫ টাকা। সে হিসাবে কোম্পানিটির আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.৭৩ টাকা বা ৫৬.৭২ শতাংশ।

এদিকে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৫.৬১ টাকা।




অর্ধবার্ষিকে সোনালী আঁশের মুনাফা বেড়েছে ৮১.১০ শতাংশ

পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৮১.১০ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের ৬ মাস বা অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.২৭ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১.০৩ টাকা বা ৮১.১০ শতাংশ।

এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১০ টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৩ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.০৭ টাকা বা ৩৬.১৪ শতাংশ।

২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩০.৬১ টাকা।