টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর

টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প বিষয়ে আন্তর্জাতিক প্রদর্শনী ‘২২তম টেক্সটেক বাংলাদেশ ২০২৩ ইন্টারন্যাশনাল এক্সপো’ আয়োজন করছে সেমস-গ্লোবাল ইউএসএ।

আগামী ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ প্রদর্শনী হবে। এ উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস এস সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং ডিরেক্টর (ইন্টারন্যাশনাল মার্কেটিং) অভিষেক দাস।