সেন্ট্রাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৩ পয়সা। গত বছর একই সময়ে ৫৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) ইপিএস হয়েছে ১ টাকা ০৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ০৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৯ টাকা ৪৭ পয়সা।




সেন্ট্রাল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে । আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ০৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সায়।

আগামী ১২ জুন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল।




সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আগামী ২১ মার্চ দুপুর ২টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানির এপ্রিল থেকে জুন-২০২৩ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। রোববার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, ১৯৯৫ সালে তালিকাভুক্ত বীমা কোম্পানিটির চলতি বছরের এপ্রিল থেকে জুন দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৫৭ পয়সা। ২০২২ সালের এপ্রিল থেকে জুন সময়ের তুলনায় মুনাফা কমেছে শেয়ার প্রতি ৩ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৫ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ছিল ১ টাকা ২৫ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের অর্ধবার্ষিকীতেও ২০ পয়সা করে মুনাফা কমেছে।

মুনাফা কমার প্রান্তিকে ৩০ জুন ২০২৩ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৫ পয়সা। যা ২০২২ সালের ৩১ ডিসেম্বর সময়ে ছিল ১৯ টাকা ৩১ পয়সা। অর্থাৎ সম্পদ মূল্যের পরিমাণও কমেছে।

কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২৩টি। এ শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২২ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ২০২১ সালে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আজ দিনের শুরুতে লেনদেন হয়েছে ৩৯ টাকা ৪০ পয়সায়।




সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেসের রেটিং অনুযায়ী, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘সিপিএ এএ’।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।




লভ্যাংশ বিতরণের রিপোর্ট জমা দেয়নি সেন্ট্রাল ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে লভ্যাংশ বিতরণের কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার বিধান রয়েছে। তবে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের লভ্যাংশ বিতরণের কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয়নি।

বুধবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ জমা দেওয়ার কোনও তথ্য ডিএসইতে জমা দেয়নি। এ কারণে ডিএসই একটি তদন্ত রিপোর্ট পাঠিয়েছে।

আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিল।




সেন্ট্রাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক মো. নুরুল ইসলাম শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৪ মে) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য মতে, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. নুরুল ইসলাম সংশ্লিষ্ট কোম্পানির ৫ হাজার শেয়ার কিনবেন। কোম্পানিটির এই ‍উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন।

বুধবার বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার সর্বশেষ ৩৯.৪০ টাকায় লেনদেন হয়েছে।