সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে সিএসইর সম্মতি

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।

এরই ধরাবাহিকতায় কোম্পানিটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কাছে নাম পরিবর্তনের অনুমতি চায়। সার্বিক দিক বিবেচনা করে দিয়েছে কোম্পানিটিকে নাম পরিবর্তন করার সম্মতি দিয়েছে সিএসই কর্তৃপক্ষ।

সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির নাম ‘সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘সেনা ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। সোমবার (৯ সেপ্টেম্বর) কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। কোম্পানিটির ট্রেডিং কোড- “SIPLC”। সিএসইতে কোম্পানিটির স্ক্রিপ্ট কোড- ১১০৪৪।

নাম ও ট্রেডিং কোড পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।




সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৫ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে ৬৫ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১ টাকা ৩২ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৮৩ পয়সা।




সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬৭ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৩ পয়সা।




সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের এজিএমে ১৩.৫০% লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের চতুর্থ প্রজন্মের সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ মার্চ রোববার হাইব্রিড পদ্ধতিতে সেনা গৌরব হল এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউ, পিএসসি, এমফিল। শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে ২০২৩ সালের জন্য ১৩.৫০% শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অব.)সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আগামিতে লভ্যাংশ বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা করে কোম্পানির ধারাবাহিক সাফল্য কামনা করেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব সাজেদুল ইসলাম এফসিএস। মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম (অব.) বলেন, অতি সম্প্রতি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স উদিয়মান শ্রেষ্ঠ নন-লাইফ কোম্পানি হিসেবে (আরটিভি বীমা এওয়ার্ড-২০২৩) লাভ করেছে। এই শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব হয়েছে মূলত দুটি মুখ্য কারণে একটি হলো জনকল্যানমুলক পরিকল্পনা গ্রহন এবং অন্যটি হলো কম্পøায়েন্স নিশ্চিত করা। যদি আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে চলতে পারি তবে খুব শীঘ্রই আমরা ননÑলাইফ সেক্টরে সেরা কোম্পানি হতে পারবো ইনশাআল্লাহ। তিনি বলেন, ভবিষ্যতে কৃষি ও গবাদি বীমা চালুর পরিকল্পনার কথা জানান। চতুর্থ প্রজন্মের উদীয়মান সেরা কোম্পানির ঈর্ষণীয় সাফল্যে বিস্মিত বিনিয়োগকারীরা।

৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির গ্রস প্রিমিয়াম ৯৯ কোটি ৯৬ লাখ টাকা এবং নিট প্রিমিয়াম হয়েছে ৪২ কোটি ৯ লাখ টাকা। আগের বছর গ্রস প্রিমিয়াম ছিল ৮০ কোটি ৬ লাখ টাকা, নিট প্রিমিয়াম ৩৪ কোটি ৪৫ লাখ টাকা। ২০২৩ সালে অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ৮ কোটি ৯৯ লাখ টাকা যা আগের বছর ছিলো ৮ কোটি ২৩ লাখ টাকা। যার প্রবৃদ্ধি হয়েছে ৯.২৩ শতাংশ। ২০২৩ অর্র্থ বছরে করপূর্ব ও কর পরবর্তী মুনাফার বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে । আলোচ্য বছরে করপূর্ব ও কর পরবর্তী মুনাফা হয়েছে যথাক্রমে ১৫ কোটি ২ লাখ টাকা এবং ১৩ কোটি ৬৭ লাখ টাকা, যা আগের বছর ছিল ১২ কোটি ৯৮ লাখ টাকা এবং ১১ কোটি ৪৩ লাখ টাকা। এদিকে শেয়ারহোল্ডার ইক্যুয়িটি ২০২২ সালে যেখানে ছিলো ৮০ কোটি ৬৭ লাখ টাকা তা বেড়ে ২০২৩ সালে হয়েছে ৮৯ কোটি ৭১ লাখ টাকা। ২০২৩ অর্থ বছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬০ কোটি ৫ লাখ টাকা, যা ২০২২ সালে ছিল ১৪৮ কোটি ৩৭ লাখ টাকা টাকা।

সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এমন ব্যবসায়িক অগ্রগতিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) বৃদ্ধি পেয়েছে। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির ইপিএস দাঁড়িয়েছে ৩.৪২ টাকায়, যা আগের বছর ছিল ২.৮৬ টাকা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা, যা আগের বছর ছিল ২০ টাকা ১৭ পয়সা। বছর সমাপান্তে ব্যবসায়িক এমন পরিসংখ্যানের প্রতি লক্ষ্য রেখে বিনিয়োগকারীদের জন্য ১৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণসহ যাবতীয় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।




সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৩.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশ পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে দেওয়া হবে।

এর আগে বুধবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৪২ টাকা। আগের হিসাব বিষয় বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৮৬ টাকা।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৪৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩ মার্চ নির্ধারণ করা হয়েছে।




৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি, এটলাস বাংলাদেশ এবং সেন্টাল ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তরা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

কনফিডেন্স সিমেন্ট: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১০ মে, ২০২৩ তারিখ দুপুর ২ টা ৪৫মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

যমুনা ব্যাংক: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ এবং ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এটলাস বাংলাদেশ: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

সেন্টাল ইন্সুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৯ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

 




সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ১২ শতাংশ ক্যাশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৮৩ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ২৬ টাকা ৯৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৮ টাকা ৮৯ পয়সা।

আগামী ৯ মে, ২০২৩ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৯ এপ্রিল, ২০২৩।