সিঙ্গার বিডির ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি।

সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪.০৩ টাকায়।




সিঙ্গার বিডির মুনাফা বেড়েছে

সাড়ে তিন গুণ মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডি লিমিটেডের। প্রতিষ্ঠানটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল থেকে জুন (গত তিন) মাসে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪৭ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬১ টাকা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১৩ কোটি ৯৫ লাখ ৮ হাজার ৮৭৭ টাকা। অর্থাৎ ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩ কোটি ১২ লাখ ৫২ হাজার ৭৮৪ টাকা বেড়েছে।

মুনাফা বাড়ায় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ টাকা ৭২ পয়সা। যা ২০২২ সালে ১ টাকা ৪০ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় চলতি বছরের প্রান্তিক মিলে কোম্পানির কর-পরবর্তী মুনাফা ছিল ৫৮ কোটি ৩১ লাখ ৯ হাজার ৭৭৯ টাকা। ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানির মুনাফা হয়েছে ২৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৭০৩ টাকা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মুনাফা বেড়েছে ৩৫ কোটি ২৩ লাখ ৯২ হাজার ৭৬ টাকা।

গত ছয় মাসে কোম্পানির কর পরবর্তী শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৮৫ পয়সা। এর আগের বছর অর্থাৎ ২০২২ সালের একই সময়ে ছিল ২ টাকা ৩১ পয়সা।

৩০ জুন সমাপ্ত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৮৩ পয়সা। যা এর আগের বছর অর্থাৎ ২০২২ সালের একই সময়ে ছিল ২৯ টাকা ৯৭ পয়সা।

১৯৮৩ সালে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার সংখ্যা ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮টি। বৃহস্পতিবার কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৫১ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর ২০২১ সালে ৬০ শতাংশ, ২০২০ সালে ৩০ শতাংশ এবং ২০১৯ সালে ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।