সালভো কেমিক্যালের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়েছে। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির নাম ‘সালভো কেমিক্যাল লিমিটেড’ এর পরিবর্তে ‘সালভ অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। আজ থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হয়েছে।

নাম সংশোধন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।




সালভোর শেয়ার ইস্যুর আবেদনে বিএসইসির অসম্মতি

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যালের উদ্যোক্তা ও পরিচালকদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার ইস্যু করার আবেদনে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি জানিয়েছে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কোম্পানির বর্তমান উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৬ কোটি ৪০ লাখ কোটি টাকা মূল্যের প্রতিটি ১০ টাকা করে ৬৪ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার এ পরিস্থিতিতে সুযোগ নেই।

এদিকে, কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা প্রতিটি ১০ টাকা করে ৬৪ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে উদ্যোক্তা ও পরিচালকদের মধ্যে ৬ কোটি ৪০ লাখ টাকার পরিশোধিত মূলধন বাড়াতে চায়।

তথ্য মতে, শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি কার্যকরী মূলধন বাড়াতে ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয় করবে। এছাড়া, নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য কোম্পানিটি এলসির মাধ্যমে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে উৎপাদনী মেশিন আমদানি করবে।




সালভো কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল লিমিটেডের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির দীর্ঘমেয়াদি রেটিং হয়েছে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-৩’।

কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

কোম্পানিটির ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।