অর্ধবার্ষিকে সামিট পাওয়ারের মুনাফা কমেছে ৩৭ শতাংশ

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪), দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও অর্ধবার্ষিক প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০১৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৩৭ শতাংশ।
রবিবার (২৩ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৯ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১.২৫ টাকা।

এদিকে, কোম্পানিটির কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৮২ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৩২ টাকা বা ৩৯ শতাংশ।

চলতি অর্থবছরের অর্ধবার্ষিক বা ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৭১ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৬৪ টাকা বা ৩৭ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.৮৮ টাকায়।




সামিট পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ মার্চ বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় সেপ্টেম্বর ৩০, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা, যা আগের বছর ২ টাকা ০৭ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৪৪ পয়সা।

আগামী ১৩ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মার্চ।




ডিজিটাল প্লাটফর্মে এজিএম করবে সামিট পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করায় এই সুবিধা পাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ১৮ এপ্রিল সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমের পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিলো ১৪ মার্চ।

উল্লেখ, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসির নির্দেশনায় জানানো হয়েছে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সেসব কোম্পানি গত পাঁচ বছর একাধারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে সেসব কোম্পানিগুলো সশরীরে উপস্থিত না হয়ে অনলাইনেই ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম ও ইজিএম করতে পারবে।




সামিট পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৮২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৭৬ পয়সা।

দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ৭৭ পয়সা।




সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮৯ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৮১ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ১৩ পয়সা।




সামিট পাওয়ারের বোর্ড সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেড (এসপিএল) বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৪ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৩ এবং ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।




সামিট পাওয়ারের শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল সামিট পাওয়ারের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৮৭ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ৭ টাকা ৪ পয়সা। আগের বছর যা ছিল ৫ টাকা ৯১ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ২ পয়সা।

আগামী ১৮ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সামিট কর্তৃপক্ষ জানিয়েছে, মূলতঃ টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে কোম্পানির নিট মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ব্যাপকভাবে কমে গেছে।




সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা, যা আগের বছর ৩ টাকা ৮৭ পয়সা ছিল।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৭ টাকা ৪ পয়সা, যা আগের বছর ৫ টাকা ৯১ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ২ পয়সা।

আগামী ১৮ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।

সামিট কর্তৃপক্ষ জানিয়েছে, মূলতঃ টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের (National Forex Reserves) প্রভাবে কোম্পানির নিট মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ব্যাপকভাবে কমে গেছে।




পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সামিট পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




সামিট পাওয়ারের আর্থিক প্রতিবেদন দাখিলের সময় বাড়লো

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের আর্থিক প্রতিবদেন দাখিল করার সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির ২০২৩ সালের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে।

সোমবার (৮ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৩০ জুন, ২০২৩ সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন; ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিক; ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশে সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩১ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে কোম্পানিটি আলোচ্য আর্থিক প্রতিবেদনগুলো প্রকাশ করতে পারবে।

এর আগে গত ৪ জানুয়ারি বিএসইসি কোম্পানিকে এ ব্যাপারে অনুমোদন দেয়।

ডিএসইতে ২০০৫ সালে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের এই কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। ২০২২ হিসাব বছর শেষে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।




সামিট পাওয়ারের তিন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের (পিএসএল) তিনটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) করা বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) পুনর্নবায়ন, ট্যারিফ নির্ধারণ, মেয়াদ ও শর্তের বিষয়ে আলোচনার পর ২২ নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। সামিট পাওয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, সামিট পাওয়ারের আশুলিয়া, চান্দিনা ও মাধবদী বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ বছর মেয়াদি পিপিএ ২২ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। গত ৩১ আগস্ট বিআরইবির পিপিএর মেয়াদ শেষ হয়েছিল। এরপর পুনরায় ৮ নভেম্বর চুক্তির মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ টাকা ৮৫ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত ইপিএস হয়েছে ৪৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৮৩ পয়সা। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৪ টাকা ৩ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৬৮ পয়সায়, ২০২২ সালের ৩০ জুন শেষে যা ছিল ৩৫ টাকা ৭২ পয়সা।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত হিসাব বছরে সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা এবং ৩০ জুন ২০২২ শেষে সমন্বিত এনএভিপিএস ৩৫ টাকা ৭২ পয়সা। সমন্বিত এনওসিএফপিএস হয়েছে ৫ টাকা ৯১ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ৫ টাকা ২৫ পয়সা এবং ৩০ জুন ২০২১ শেষে সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪৫ পয়সা। আর এ হিসাব বছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৮ টাকা ৫৩ পয়সা।

২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তার আগে ১৫ শতাংশ অন্তর্র্বতীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল সামিট পাওয়ার। ফলে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য সময়ে সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৫০ পয়সায়।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সামিট পাওয়ার। ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সামিট পাওয়ার। তার আগে ২০১৭ হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৬৭ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার কোটি ৯৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৬৩ দশমিক ১৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮ দশমিক ৬৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩ দশমিক ৬৫ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৪ দশমিক ৫০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার সামিট পাওয়ার শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৪ টাকা।




১২ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানির পরিচালনা পর্ষদ প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এসব সভায় কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পর্ষদ সভার তারিখ ঘোষনা করা কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, ফার ইস্ট নিটিং, আফতাব অটোমোবাইলস, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, যমুনা অয়েল, নাভানা সিএনজি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এপেক্স ট্যানারি, ন্যাশনাল টিউবস, সামিট পাওয়ার, গোল্ডেন হারভেস্ট এগ্রো এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

এদের মধ্যে ব্যাংক এশিয়ার ৩০ এপ্রিল বিকেল ৩টায়, ফার ইস্ট নিটিংয়ের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, আফতাব অটোমোবাইলসের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ২৯ এপ্রিল বিকেল ৪টায়, যমুনা অয়েলের ২৯ এপ্রিল বিকেল ৩টায়, নাভানা সিএনজির ৩০ এপ্রিল বিকেল ৪টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৯ এপ্রিল বিকেল ৩টায়, এপেক্স ট্যানারির ২৯ এপ্রিল বিকেল ৩টায়, ন্যাশনাল টিউবসের ২৯ এপ্রিল বিকেল ৩টায়, সামিট পাওয়ারের ৩০ এপ্রিল বিকেল ৩টায়, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় এবং গোল্ডেন হারভেস্ট এগ্রোর ২৯ এপ্রিল বিকেল ৩টায় পরিচালনা পর্ষদ সভা শুরু হবে।