২ কোম্পানির নাম পরিবর্তনের অনুমতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি দুইটি হলো- সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

সোমবার (২০ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এখন থেকে ‘সাউথইস্ট ব্যাংক লিমিটেড’ এর পরিবর্তে ‘সাউথইস্ট ব্যাংক পিএলসি’ হবে। সোমবার (২০ নভেম্বর) থেকে কোম্পানিটি সাউথইস্ট ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।

এদিকে ‘হামিদ ফেব্রিক্স লিমিটেড’ এর পরিবর্তে ‘ হামিদ ফেব্রিক্স পিএলসি’ হবে। সোমবার (২০ নভেম্বর) থেকে কোম্পানিটি হামিদ ফেব্রিক্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।




সাউথইস্ট ব্যাংককে বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি দিল বিএসইসি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানের বিষয়ে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি সাউথইস্ট ব্যাংক লিমিটেডকে বোনাস লভ্যাংশ প্রদাণের সম্মতি দিয়েছে।

বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৭ জুন।




সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন। গত ৫ এপ্রিল তাকে নিয়োগ দেওয়া হয়।

এর আগে তিনি বিভিন্ন মেয়াদে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৩ সালে এসিষ্টেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে সাউথইস্ট ব্যাংকে যোগদান করেন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ব্যাংকের প্রিন্সিপাল শাখার শাখা প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯১ সালে প্রবেশনারি অফিসার হিসাবে ইসলামিক ব্যাংকিংয়ে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন, তিনি প্রাইম ব্যাংকেও বিভিন্ন পদে এবং বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন।

ছাদেক হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে ব্যাচেলর অব সোশ্যাল সাযেন্স-বিএসএস (অনার্স) এবং মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) সম্পন্ন করেন। এছাড়াও তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন এবং ব্যাংকিং প্রফেশনাল ডিগ্রি-(ডিএআইবিবি) অর্জন করেন।

৩২ বছরের বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন ছাদেক হোসাইন ব্রাঞ্চ ব্যাংকিং এবং হেড অফিস উভয় ক্ষেত্রেই সফলভাবে দায়িত্ব পালন করেছেন। যেমন- ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন (সিআরএমডি), ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন (সিএডি), রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন (আরএমডি), অ্যান্টি-মানি লন্ডারিং ডিভিশন (এএমএল এন্ড সিএফটি), রিটেইল ব্যাংকিং ডিভিশন, ইসলামী ব্যাংকিং ডিভিশন, ব্রাঞ্চেস এন্ড জেনারেল ব্যাংকিং ডিভিশন ইত্যাদি।

তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বিশ্বের বহু দেশ ভ্রমণ করার পাশাপাশি, দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন।