কক্সবাজারে সন্ধানী লাইফের বার্ষিক সম্মেলন

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৬ সম্প্রতি কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহার সভাপতিত্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মকর্তা ও উন্নয়ন কর্মীরা অংশ নেন।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালক শাফাফ রহমান সাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কর্ণেল (অবসরপ্রাপ্ত) ওয়েস হুদা, পরিচালক শাহেদুজ্জামান চৌধুরী (এফসিএ), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার এবং সন্ধানী লাইফ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অবসরপ্রাপ্ত) সালেহ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 




সন্ধানী লাইফের খুলনা জোনাল সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্ষ সমাপনী-২০২৫ সফল করার লক্ষ্যে খুলনা জোনাল সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ইদ্রিস মিয়া তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জোনের প্রতিনিধি জয়নাল আবেদীন জুলু এসভিপি (উ:)।

এছাড়াও অনুষ্ঠানে জিএম (উ:), ডিজিএম (উ:), এজিএম (উ:)-সহ খুলনা জোনের সফল উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।




সন্ধানী লাইফের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

 

শনিবার (২৯ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১০ পয়সা, যা আগের বছর ৮৮ পয়সা ছিল।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।




সন্ধানী লাইফের আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সম্প্রতি ১৩তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২২-এ ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, এমপির নিকট থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, প্রফেসর শিবলী রুবায়াত-উল-ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর প্রেসিডেন্টসহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন সন্ধানী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।-বিজ্ঞপ্তি




সন্ধানী লাইফের এজিএমে ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মজিবুল ইসলাম।

সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে ২০২২ সালের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এছাড়া, বার্ষিক সাধারণ সভায় সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনাসহ ২০২৩ সালের জন্য অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর, চার্টার্ড একাউন্ট্যান্টের পুনঃনিয়োগ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, ২০২২ সালে সন্ধানী লাইফের গ্রস প্রিমিয়াম আয় ২৯ কোটি ২৮ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ২৩৯ কোটি ৭ টাকা হয়েছে। যা ২০২১ সালে ২১৮ কোটি ৭২ লাখ টাকা, আলোচ্য বছরে প্রতিষ্ঠানটি ১ম বর্ষ প্রিমিয়াম হয়েছে ৮৬ কোটি ৭ লাখ টাকা যা ২০২১ সালে ছিল ৮৫ কোটি ৮৭ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম ১৫০ কোটি ৩৬ লাখ টাকা হয়েছে, যা ২০২১ সালে ছিল ১৩০ কোটি ৬৮ লাখ টাকা।

আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির লাইফ ফান্ড হয়েছে ৭২২ কোটি ১৬ লাখ টাকা হয়েছে। যা ২০২১ সালে ছিল ৭৫৬ ২১ লাখ টাকা। মোট সম্পদ ৯৯৪ কোটি ৫৫ লাখ টাকা হয়েছে। যা ২০২১ সালে ছিল ১ হাজার ২২ কোটি ৭১ লাখ টাকা। দাবি পরিশোধ করেছে ২১১ কোটি ৩ লাখ টাকা, যা আগের বছর ছিল ২২৮ কোটি ১৫ লাখ টাকা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতিমা তাহেরা খানম, পরিচালক সাফাফ রহমান সাদ, হুমায়ুন কবির, আবুল ফজল মোহাম্মদ রেজাউল হাসান, স্বতন্ত্র পরিচালক মীর আক্তার হোসেনসহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিমাই কুমার সাহা ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শেয়ারহোল্ডারগণ। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।




৪ দশমিক ৬১ শতাংশ দর হারিয়েছে সন্ধানী লাইফ

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে দর কমার তালিকায় দ্বিতীয় শীর্ষে ছিল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ সময় কোম্পানিটির শেয়ার ৪ দশমিক ৬১ শতাংশ দর হারিয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, গত ৩০ জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৬৮৬ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকায়। এর আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৭০০ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকায়। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার কমেছে ১৩ কোটি ৭১ লাখ টাকা।

 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৬৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ১৫ পয়সায়।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।




সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বীমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.২০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ আগস্ট। মঙ্গলবার কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সীমা থাকছে না।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৪৩ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৫৭ টাকা।

এর আগের হিসাব বছরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।