ইউনিয়ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরে ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১২ আগস্ট। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ জুন।




মিথুন নিটিং এর দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইয়িং লিমিটেড (নতুন নাম-টয়ো নিটেক্স (সিইপিজেড) লিমিটেড) গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংক্রান্ত তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এসব তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয়/লোকসানের তথ্য প্রকাশ করেনি। এ বিষয়ে কোম্পানির বক্তব্য হচ্ছে-

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ আছে, যার তথ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও বিনিয়োগকারীদের জানানো হয়েছে। এর আগে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড) কর্তৃপক্ষ কোম্পানিকে দেওয়া প্লটের বরাদ্দ ও চুক্তি বাতিল করে। এছাড়া কোম্পানির সম্পদ নিলামে তোলার নোটিস দেওয়া হয়।

২০২২ সালের ১৯ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানির কার্যক্রম খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে। যার রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি। এই রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি আয়, ক্যাশ ফ্লো ও এনএভি প্রকাশ করা সম্ভব নয়।




আমান কটন দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে ০২ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ২৯ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ০৫ পয়সা।




বিডি ল্যাম্পসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৭০ টাকা ৪৬ পয়সা।




ইবনে সিনার নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন‍্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি দ‍্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি। জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন‍্য এই লভ্যাংশ ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ। অর্থাৎ শেয়ার প্রতি ৬ টাকা করে লভ্যাংশ দেবে কোম্পানিটি।

সোমবার (২৮ আগস্ট) কোম্পানির ৩০৭তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির তথ্য মতে, ২০২৩ সালে তাদের শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ টাকা ৫৬ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৬ টাকা করে মোট ১৮ কোটি ৭৪ লাখ ৬১ হাজার টাকা দেওয়া হবে। এর আগের বছরও শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছিল।

১৯৮৯ সালে সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭টি। কোম্পানিটির শেয়ার সোমবার সর্বশেষ লেনদেন হয়েছে ২৮৬ টাকা ৬০ পয়সায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর। আর সেজন‍্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ সেপ্টেম্বর দিন।




সাবমেরিন ক্যাবলের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন‍্য ৫১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসি)।

জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন‍্য এই লভ্যাংশ ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ। অর্থাৎ শেয়ার প্রতি ৫ টাকা ১০ পয়সা টাকা করে লভ্যাংশ দেবে কোম্পানিটি।

সোমবার (২৮আগস্ট) প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির তথ্য মতে, ২০২৩ সালে প্রতিষ্ঠানটির আয়ের বিপরীতে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১৯ পয়সা। অর্থাৎ ২৭৯ কোটি কোটি ২ লাখ ৯৬ হাজার ৭৮ টাকা।

সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৫ টাকা ১০ পয়সা করে মোট ৮৪ কোটি ১০ লাখ ১৮ হাজার ১০১ টাকা দেবে। এর আগের বছরও শেয়ারহোল্ডারদের ৪৬ শতাংশ করে লভ্যাংশ দেওয়া হয়েছিল।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫১০টি। কোম্পানির সোমবার দিন সর্বশেষ লেনদেন হয়েছে ২১৮ টাকার ৯০ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর। আর তার জন‍্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে২০ সেপ্টেম্বর দিন।

গত ৩০ জুন সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ টাকা ৫ পয়সা।




গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ৬ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৩ টাকা ৮৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৯ টাকা ৯০ পয়সা।

 




মুনাফায় ফিরেছে হাইডেলবার্গ সিমেন্ট

লোকসান থেকে মুনাফায় ফিরেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

কোম্পানির তথ্য মতে, ১৯৮৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির এপ্রিল থেকে জুন ২০২৩, অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৯১ লাখ ১১৬ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ১ টাকা ৬১ পয়সা।

অথচ ২০২২ সালের একই সময়ে কর-পরবর্তী কোম্পানিটির লোকসান ছিল ৩৭ লাখ ৫৫০ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি লোকসান ছিল ৬৬ পয়সা। সেই লোকসান কাটিয়ে কোম্পানিটি এবার মুনাফায় ফিরেছে।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের দুই প্রান্তিকে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ২৮ টাকা। অর্থাৎ শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ৪৬ পয়সা।

যেখানে ২০২২ সালে কর-পরবর্তী লোকসান ছিল ২ কোটি ৫ লাখ ২৯০ টাকা। অর্থাৎ সে সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৩ টাকা ৬৩ পয়সা।

সেই ধাক্কা কাটিয়ে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে কোম্পানির মুনাফা বেড়েছে পৌনে সাত কোটি টাকা। তাতে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ১২ টাকা ৯ পয়সা।

পণ্য বিক্রি বেড়েছে ফলে মুনাফাও বেড়েছে বলে জানান কোম্পানি সচিব এমদাদুল হক। তিনি ঢাকা পোস্টকে বলেন, এ বছর আমাদের ১০২ কোটি ৭ লাখ ২৫০ টাকার পণ্য বিক্রি হয়েছে। ২০২২ সালে যা ছিল ৯৩ কোটি ৫ লাখ টাকা।

অন্যান্য খাতসহ ২০২৩ সালের প্রথম ছয় মাসে আমাদের গ্রস প্রফিট হয়েছে ১২ কোটি ৫৯ লাখ ২০৩ টাকা। যা ২০২২ সালে ছিল ৫ কোটি ২২ লাখ ৬৯৩ টাকা। এ কারণে মুনাফাও বেড়েছে।

৫৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকার পরিশোধিত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০টি। এই কোম্পানির শেয়ার মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে ২৯৮ টাকা ৬০ পয়সায়।

কোম্পানিটি সর্বশেষ তিন বছর অর্থাৎ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, ২০২১ সালে ২৬ শতাংশ নগদ এবং ২০২০ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।




সিঅ্যান্ডএ টেক্সটাইলের নামমাত্র লভ্যাংশ ঘোষণা

টানা পাঁচ বছর লভ্যাংশ না দেওয়া বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল এবার নামমাত্র লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ২০১৬-১৭ বছর থেকে ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

রোববার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, জুলাই ২০২১ থেকে জুন ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়াহোল্ডারদের জন্য দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উদ্যোক্তা-পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার প্রতি দশমিক ০৪ পয়সা করে লভ্যাংশ দেবে।

কোম্পানিটির ২৩ কোটি ৯৩ লাখ ১৬ হাজারটি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ২২ দশমিক ১৪ শতাংশ শেয়ার। আর বাকি শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগাকারীদের হাতে।

২০২১ থেকে ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ১০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দেখিয়েছে ৩ টাকা ৬১ পয়সা ঋণাত্মক। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৮ আগস্ট। ওই দিন বিকেল ৫টায় কোম্পানিতে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্র জানায়, কোম্পানির পর্ষদ ২০২১-২২ অর্থবছরের পাশাপাশি ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

এছাড়াও কোম্পানিটির পর্ষদ সভায় ২০২২-২০২৩ অর্থবছরের তিন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রতিবেদনের দেখানো হয়েছে শেয়ার প্রতি আয়(ইপিএস) দেখিয়েছে ৫২ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে দশমিক ১০ পয়সা।

আর জুলাই ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩, অর্থাৎ তিন প্রান্তিক মিলে শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৪৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল দশমিক ৩৩ পয়সা।




সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানির এপ্রিল থেকে জুন-২০২৩ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। রোববার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, ১৯৯৫ সালে তালিকাভুক্ত বীমা কোম্পানিটির চলতি বছরের এপ্রিল থেকে জুন দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৫৭ পয়সা। ২০২২ সালের এপ্রিল থেকে জুন সময়ের তুলনায় মুনাফা কমেছে শেয়ার প্রতি ৩ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৫ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ছিল ১ টাকা ২৫ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের অর্ধবার্ষিকীতেও ২০ পয়সা করে মুনাফা কমেছে।

মুনাফা কমার প্রান্তিকে ৩০ জুন ২০২৩ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৫ পয়সা। যা ২০২২ সালের ৩১ ডিসেম্বর সময়ে ছিল ১৯ টাকা ৩১ পয়সা। অর্থাৎ সম্পদ মূল্যের পরিমাণও কমেছে।

কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৮২৩টি। এ শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২২ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ২০২১ সালে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আজ দিনের শুরুতে লেনদেন হয়েছে ৩৯ টাকা ৪০ পয়সায়।




মুনাফা বেড়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকেও মুনাফা বেড়েছে। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

বুধবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, ২০২০ সালে তালিকাভুক্ত বীমা কোম্পানিটির চলতি বছরের এপ্রিল থেকে জুন দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৫ পয়সা। ২০২২ সালের এপ্রিল থেকে জুন সময়ের তুলনায় মুনাফা বেড়েছে শেয়ার প্রতি ২৩ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৭৮ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের অর্ধবার্ষিকীতেও ৪৮ পয়সা করে মুনাফা বেড়েছে।

মুনাফা বৃদ্ধির প্রান্তিকে ৩০ জুন ২০২৩ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯২ পয়সা। যা ২০২২ সালের ৩১ ডিসেম্বর সময়ে ছিল ২৪ টাকা ৩১ পয়সা। অর্থাৎ সম্পদ মূল্যের পরিমাণও বেড়েছে।

কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৪ কোটি। এই শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২২ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। মঙ্গলবার সর্বশেষ শেয়ারটি লেনদেন হয়েছে ৪৪ টাকা ৪০ পয়সায়।




সিটি জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের মুনাফা বেড়েছে। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

সোমবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, ২০০৭ সালে তালিকাভুক্ত বিমা কোম্পানিটির চলতি বছরের এপ্রিল থেকে জুন দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৫ পয়সা। ২০২২ সালের এপ্রিল থেকে জুন সময়ের তুলনায় মুনাফা বেড়েছে শেয়ার প্রতি ১৬ পয়সা করে।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১ টাকা ৩৫ পয়সা। যা ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে ছিল ১ টাকা ৪ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের অর্ধবাষিকীতেও ৩১ পয়সা করে মুনাফা বেড়েছে।

মুনাফা বৃদ্ধির প্রান্তিকে ৩০ জুন ২০২৩ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৭০ পয়সা। যা ২০২২ সালের ৩১ ডিসেম্বর সময়ে ছিল ১৮ টাকা ৫৭ পয়সা। অর্থাৎ সম্পদ মূল্যের পরিমাণও বেড়েছে।

কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৬ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২২টি। এই শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২২ সালে সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। এর আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।




মুনাফা বেড়েছে বিজিআইসির

চলতি বছরের প্রথম প্রান্তিকের মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)।

প্রতিষ্ঠানটির জানুয়ারি ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

সোমবার (১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ‍্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭১ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ১০ পয়সা। এর আগের বছরের একই সময় ছিল ২০ টাকা ২৫ পয়সা।




গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

২০২২ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১ টাকা ১২ দশমিক ২৫ পয়সা করে নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।

বুধবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২২ সালে বিমা কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৩ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।

এর আগের বছর ২০২১ সালে বীমা কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬২ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিমা কোম্পানিটি। অর্থাৎ আগের বছরের তুলনায় মুনাফা সামান্য বেড়েছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ জুন।

২০০৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৮০ পয়সা। এর আগের বছর ছিল ১৩ টাকা ৩৭ পয়সা।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৪ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭৬৩টি। আজ (বুধবার) দিনের শুরুতে কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪২ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানির শেয়ার লেনদেনে প্রাইজ লিমিট নেই।

এদিকে নতুন বছর প্রথম প্রান্তিক অর্থাৎ ২০২৩ সালে জানুয়ারি থেকে মার্চ এই সময়ে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ পয়সা। যা এর আগের বছরে ছিল ৩৯ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা কমেছে ৯ পয়সা। তাতে কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১৪ টাকা ১২ পয়সা।




ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বোনাস শেয়ার অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডকে বোনাস দেওয়ার সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। এরপর কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন জমা দেয়। বিএসইসি সেই আবেদনে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বিদায়ী বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল দুই টাকা ৮১ পয়সা। এতে কোম্পানির মোট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২৯৩ কোটি ৯২ লাখ ৮২ হাজার ৮২০ টাকা।

ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেবে। এর আগের বছর ২০২১ সালে ছিল শেয়ার প্রতি আয় ৩ টাকা ২০ পয়সা। সে বছর মুনাফা হয়েছিল ৩৩৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকার।




মুনাফা বেড়েছে ব্র্যাক ব্যাংকের

চলতি বছরের (২০২৩ সাল) প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের।

জানুয়ারি থেকে ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। যা রোববার ব্যাংকটির সর্বশেষ পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর অনুমোদন করা হয়েছে।

সোমবার (০৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানাগেছে।

ডিএসইর তথ্য মতে, নতুন বছরের প্রথম তিন মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৯৬ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৭৭ পয়সা। অর্থাৎ ব্যাংকটির শেয়ার প্রতি আয় ১৯ পয়সা করে বেড়েছে।

মুনাফা বাড়ায় সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৪১ টাকা ৮৬ পয়সা। যা এর আগের বছর ছিল ৩৮ টাকা ৯৪ পয়সা।

এর আগে ২০২২ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪ টাকা ২ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ (৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ বোনাস শেয়ার) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নগদ ১১২ কোটি ২৪ লাখ ৩৮ হাজার ৯৯৬ টাকা দেবে। পাশাপাশি ৭ দশমিক ৫০ শতাংশ করে বোনাস শেয়ারও দেওয়া হবে।

এর আগের বছর ২০২১ সালে ছিল শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩ টাকা ৬৫ পয়সা।




 ইস্টার্ন ও রূপালি ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

বীমা খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ও রূপালি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ।

জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২২ ও ১০ শতাংশ নগদ এ লভ্যাংশ ঘোষণা করেছে পর্ষদ।

মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, ২০২২ সালে ইস্টার্ন ইন্স্যুরেন্সের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৫৫ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে তারা। অর্থাৎ শেয়ার প্রতি ২ টাকা ২০ পয়সা করে মোট ৯ কোটি ৪৮ লাখ ৪২ হাজার টাকা লভ্যাংশ দেওয়া হবে। বাকি টাকা আইন অনুসারে ব্যয় করবে।

এর আগের বছর ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ১৬ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিমা কোম্পানিটি।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৭ জুলাই। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।

১৯৯৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ৪৯ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৪ কোটি ৩১ লাখের বেশি।

অপর কোম্পানি রূপালি ইন্স্যুরেন্সের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৭ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা করে মোট সাত কোটি ৬৬ লাখ ৬৫ হাজার টাকা লভ্যাংশ দেবে তারা। বাকি টাকা আইন অনুসারে ব্যয় করা হবে।

এর আগের বছর ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৬ পয়সা। সে বছর শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বিমা কোম্পানিটি।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৩১ জুলাই। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন।

২০০৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৩৯ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৬৬ লাখ ৬৫ হাজার ৪১১টি।




মিডল্যান্ড ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ব্যাংকটির বোর্ড সভায় জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ৫০ পয়সা করে মোট ৩১ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ৮৭৬ টাকা লভ্যাংশ দেবে ব্যাংকটি।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি সচিব খালিদ মোহাম্মদ শরীফ। তিনি বলেন, ২০২২ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৯ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভ ফান্ডে রাখার পাশাপাশি অন্যান্য খাতে ব্যয় করা হবে।

এর আগের বছর ২০২১ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯০ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি। সেই হিসাবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির মুনাফা বেড়েছে। কিন্তু লভ্যাংশের পরিমাণ বাড়েনি।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৪ জুন। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে।

চলতি বছরে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৪২ পয়সা। যা আগের বছর ছিল ১৩ টাকা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৬৩ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৭৫৩টি। মঙ্গলবার সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১১ টাকা ৩০পয়সা।




মুনাফা বেড়েছে ইবনে সিনার

চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির। কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে। যা কোম্পানির ৩০৫তম পর্ষদ সভায় অনুমোদন করা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ২০২২-২০২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইবনে সিনার শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৭৬ পয়সা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের একই সময়ে মুনাফা বেড়েছে।

শুধু তিন মাসেই নয়, চলতি অর্থবছরের তিন প্রান্তিক তথা জুলাই ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫২ পয়সা। যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ে ছিল ১৩ টাকা ২৬ পয়সা। অর্থাৎ গত ৯ মাসে আগের বছরের ৯ মাসের তুলনায় মুনাফা বেড়েছে ২৬ পয়সা।

তাতে ৩১ মার্চ ২০২৩ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৮২ পয়সা। যা গত বছর ছিল ৮৩ টাকা ৩৬ পয়সা।

১৯৮৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭টি। এই শোরহোল্ডারদের ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটি ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ শেয়ার প্রতি ৬ টাকা করে মুনাফা দিয়েছে। তার আগের বছর শেয়ারহোল্ডারদের ২০২১ সালে ৪৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তারও আগের বছর ২০২০ সালে সাড়ে ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ এবং ২০১৯ সালে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইবনে সিনা।

এই কোম্পানির শেয়ার মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে ২৮৮ টাকা ১০ পয়সায়। তাতে ৩১ কোটি ২৪ লাখ টাকার কোম্পানির বাজার মূল্য দাঁড়িয়েছে ৮৯৬ কোটি ৬ লাখ ৭২ হাজার টাকা।




মুনাফা বেড়েছে অগ্রণী ইন্স্যুরেন্সের

মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ) প্রতিষ্ঠানটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

বুধবার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৬ পয়সা। আর ২০৩ সালে স্বতন্ত্র ইপিএস হয়েছে ৪৮ পয়সা। যা ২০২২ সালে ছিল ৪৬ পয়সা।

২০০৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দেখিয়েছে ২০ টাকা ৬৯ পয়সা।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৯২০টি। এই শেয়ার বুধবার দিনের শুরুতে লেনদেন হয় ৩৩ টাকা ৮০ পয়সায়।

কোম্পানিটি সর্বশেষ জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দিয়েছে।




সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ১২ শতাংশ ক্যাশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৮৩ পয়সা।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ১৭ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ২৬ টাকা ৯৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৮ টাকা ৮৯ পয়সা।

আগামী ৯ মে, ২০২৩ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৯ এপ্রিল, ২০২৩।