অর্ধবার্ষিকে ৩ কোম্পানির লোকসান বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৩) ও অর্ধবার্ষিকের (জুলাই-ডিসেম্বর, ২০২২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলোর শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) বেড়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিক্যাল ও সাভার রিফ্র্যাক্টরিজ।

গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৩ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.০৪ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ০.০৯ টাকা।

গ্লোবাল হেভি কেমিক্যাল: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৯০ টাকা। এ হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ৩.৮৭ টাকা।

সাভার রিফ্র্যাক্টরিজ: কোম্পানিটির চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.০১ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১.৬০ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে ২.৪১ টাকা।




জুট স্পিনার্সের প্রথম প্রান্তিকে লোকসান কমেছে

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (৫.৫০) টাকা। গত হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল (১২.৪৫) টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে ৬.৯৫ টাকা।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো হয়েছে ১.৩৬ টাকা। গত হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল (৪৮.৪৯) টাকা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছি (৫২৭.৬৯) টাকা।




মুনাফা থেকে লোকসানে আইসিবি

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেডের (আইসিবি) পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা থেকে বড় লোকসানে নেমেছে।

রোববার (১৯ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.৮০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ০.২৫ টাকা। এই হিসাবে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল (০.৭৩) টাকা।

এছাড়া, গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০.৫৬ টাকা।




বিআইএফসির লোকসান কমেছে

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে।

বুধবার (৮ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ হয়।

তথ্য মতে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.৬১) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (২.২৫) টাকা। এতে করে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে (০.৬৪) টাকা বা ২৮ শতাংশ।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১০৮.৪৪) টাকায়।

এদিকে, শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক এনওসিএফপিএস ছিল (০.৮৩) টাকা।




স্ট্যান্ডার্ড সিরামিকের লোকসান বেড়েছে

পুঁজিবাজারে সিরামিক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) এবং নয় মাসের (জুলাই, ২০২২ থেকে মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।

রোববার (২০ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ০.১০ টাকা।

এদিকে, চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬.৩৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২.২০ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪.১৬ টাকা বা ১৯০ শতাংশ।

২০২৩ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২.১৫ টাকায়।




আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ সভা ১৩ জুলাই

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানির পর্ষদ সভা আগামী ১৩ মার্চ জুলাই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ওই দিন কোম্পানির পরিচালনা পর্ষদ সভা দুপুর ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা ওই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এর আগে প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ছিল (০.১৬) টাকা।




এমারেল্ড অয়েলের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রতিবেদন সংশোধন

পুঁজিবাজারে খাদ‌্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ও তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধন করেছে।

সোমবার (১২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সংশোধনের পর কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.১১) টাকা। আর কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.২৬) টাকা। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্বক ১০.৩৭ টাকা।

এদিকে, সংশোধনের পর কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.১৪) টাকা। আর কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৩৬) টাকা। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্বক ১০.২০ টাকা।




লোকসানে বিডি থাই অ্যালুমিনিয়াম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৩) ও নয় মাসের (জুলাই, ২০২২-মার্চ, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

বুধবার (১০ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

 

তথ্য মতে, বিডি থাই অ্যালুমিনিয়া লিমিটেডের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (০.১৪) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.০৪) টাকা। সে হিসাবে কোম্পানিটির আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে (০.১০) টাকা বা ৭১.৪৩ শতাংশ।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৪০) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.১১ টাকা। সে হিসাবে কোম্পানিটির আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা থেকে লোকসানে নেমেছে।

এদিকে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৯৫ টাকা।




লোকসানে ইনটেক লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেড ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (২০২১ জুলাই থেকে ২০২২ সালের মার্চ) লোকসান করেছে। সেই সঙ্গে কমেছে সম্পদের পরিমাণ। পাশাপাশি ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়ে পড়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, ২০২১ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৮ পয়সা।

হিসাব বছরটির দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১০ পয়সা।

আর তৃতীয় প্রান্তিকে বা ২০২২ সালের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ পয়সা।

এতে ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১৯ পয়সা।

লোকসানের পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য আগের বছরের তুলনায় কমেছে। ২০২২ সালের মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১ টাকা ১৩ পয়সা, যা ২০২১ সালের জুন শেষে ছিল ১ টাকা ৬৭ পয়সা।

এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ২৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৭৫ পয়সা।