শাহ্জালাল ইসলামী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (৩০ মে) ডিজিটাল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ।

এজিএম এ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়া সভায় ২০২৩ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মোঃ আবুল বাশার।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালকবৃন্দ মোঃ সানাউল্লাহ সাহিদ, মোঃ আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মোঃ মশিউর রহমান চমক, মিসেস তাহেরা ফারুক, মিসেস জেবুন নাহার, ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কে. এ. এম. মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ও এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, ব্যাংকের বহিঃনিরীক্ষক হুদা ভাসী চৌধুরী এন্ড কোং এর প্রতিনিধি সাবরিনা মেহজাবিন, এফসিএ, ইন্ডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার জেসমিন এন্ড এ্যসোসিয়েটসের প্রতিনিধি জেসমিন আক্তার, এফসিএ, ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ এবং শেয়ার হোল্ডারগণ অনলাইনে উক্ত এজিএম এ অংশগ্রহণ করেন।




স্টার্টআপ উদ্যোক্তাদের নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মতবিনিময়

সম্ভাবনাময় ‘স্টার্টআপ’ উদ্যোক্তাদের উদ্যোগ, প্রকল্পের অনুকূলে ব্যাংক বিনিয়োগ সহজলভ্যকরণ, নতুন উদ্যোক্তা তৈরি, পৃষ্ঠপোষকতা প্রদান এবং আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক তিনজন নতুন ‘স্টার্টআপ’ উদ্যোক্তার অনুকূলে ৪ শতাংশ মুনাফা হারে মোট ১.১০ কোটি টাকা বিনিয়োগ প্রদান করেছে।

এ বিষয়ে রোববার (৩ সেপ্টেম্বর) শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে মতবিনিময় ও উন্মুক্ত চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও এম. এম. সাইফুল ইসলাম, এসইভিপি ও সিএফও মো. জাফর ছাদেক, এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিমসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।