লিন্ডে বিডির অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বিডি লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। জানুয়ারি’২৩ থেকে অক্টোবর’২৩ পর্যন্ত সময়ের আর্থিক ফলাফলের উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১৫৪০ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ১৫৪ টাকা লভ্যাংশ দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় জানুয়ারি’২৩ থেকে অক্টোবর’২৩ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ২৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ৫০ টাকা ৯৯ পয়সা ছিল।

গত ৩১ অক্টোবর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৭২ টাকা ৯২ পয়সা।

লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ৯ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, কেবল তারা-ই ঘোষিত লভ্যাংশ পাবেন।




শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো লিন্ডে বিডি

পুঁজিবাজারের জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ প্রদান করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লিন্ডে বিডি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লিন্ডে বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৪২ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।