লাফার্জহোলসিমের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ মার্চ বিকাল ০৪ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




লাফার্জের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ অক্টোবর, সন্ধ্যা ৬টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

গত বছর তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৩৮ পয়সা। আর তিন প্রান্তিক মিলিয়ে ইপিএস ছিল ৪ টাকা ৪৯ পয়সা। চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯ পয়সা।




লাফার্জহোলসিমের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১।’

কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড।

কোম্পানিটির ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।




সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সপ্তাহজুড়ে (২৬ ফেব্রুয়ারি’২৩-০২ মার্চ’২৩)  বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। কোম্পানির মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম, ফু ওয়াং ফুড, আইপিডিসি ফাই্যান্স এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লাফার্জহোলসিম: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ চুড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বয় আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ৩৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ০৯ মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ মার্চ ২০২৩।

ফু ওয়াং ফুড: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৫০ শতাংশ ক্যাশ অন্তর্র্বতীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ ২০২৩।

আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৭ পয়সা।

আগামী ২৭ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মার্চ।

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৪৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ৬৮ টাকা ৯৬ পয়সা।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৬ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সে। এর জন্য আগামী ২২ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।




সপ্তাহজুড়ে বোর্ড সভার তারিখ জানালো পাঁচ কোম্পানি

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি ৫টির মধ্যে চারটি কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পযালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। বাকি একটি কোম্পানি (জুলাই-ডিসেম্বর’২২) ছয় মাসের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য এই পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে ফু ওয়াং ফুড, লাফার্জহোলসিম, ইউনিলিভার কঞ্জুমার কেয়ার, আইপিডিসি ফাইন্যান্স এবং গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এই পাঁচ কোম্পানির মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড বোর্ড সভা আগামী ০২ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে।

ইউনিলিভার কঞ্জুমার কেয়ার বাংলাদেশ লিমিটেড বোর্ড সভা আগামী ০১ মার্চ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বোর্ড সভা আগামী ২৭ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে।

গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বোর্ড সভা আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ২:৪৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করতে পারে।

ফু ওয়াং ফুড লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।