কানাডার বাজারে রেনাটার প্রথম ওষুধ

পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি কানাডার ফার্মাসিউটিক্যাল বাজারে তাদের প্রথম ওষুধ উন্মোচন করেছে। এর মাধ্যমে উত্তর আমেরিকার বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল রেনেটা।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, রেনেটা তাদের ডেসোজেস্ট্রেল বা ইথিনাইলইস্ট্রাডিওল (০.১৫ মি.গ্রা./০.০৩ মি.গ্রা.) ট্যাবলেট কানাডার বাজারে বাজারজাত করেছে। এই পণ্যটি ‘মাইলি ২১’ এবং ‘মাইলি ২৮’ ব্র্যান্ডনামে সেখানে পাওয়া যাবে। নারীদের জন্য তৈরি এই ট্যাবলেট বিশ্বব্যাপী জনপ্রিয় কনট্রাসেপটিভ ওষুধগুলোর মধ্যে একটি।

রেনেটা জানিয়েছে, কানাডার সুপরিচিত জেনেরিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাম্বিকেয়ার ফার্মাসিউটিক্যালস ইনকর্পোরেটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এই ওষুধ বাজারজাত হচ্ছে। কোম্পানিটির শক্তিশালী মার্কেটিং নেটওয়ার্ক রেনেটাকে নতুন বাজারে প্রবেশে সহায়তা করেছে।

কানাডার মতো উন্নত ওষুধের বাজারে প্রবেশ তাদের আন্তর্জাতিক সম্প্রসারণে বড় মাইলফলক। এ উদ্যোগ কোম্পানির আয় বাড়ানোর পাশাপাশি বিদেশি বাজারে উপস্থিতি আরও সুদৃঢ় করবে বলে মনে করে রেনাটা।




রেনাটার পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৫ জানুয়ারি দুপুর ১ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (সেপ্টেম্বর’২৪- ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




রেনাটার পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ সেপ্টেম্বর বেলা ১২ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন পেলো রেনাটা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসিকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

বুধবার (০৩ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩৫০ কোটি টাকার রিডিমেবল, কিউমুলেটিভ, নন-কনভার্টেবল অ্যান্ড নন-পার্টিসিপেটিভ প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে।

উল্লেখ, বিদ্যমান ঋণের অর্থায়ন করতে এ প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।




৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রেনাটা, ডেসকো, ন্যাশনাল টি কোম্পানি, প্রিমিয়ার সিমেন্ট, কপারটেক, অগ্নী সিস্টেমস এবং আনলিমা ইয়ার্ন।

জানা যায়, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রেনাটা : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩)কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৪৪ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ২১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৮ টাকা ৩০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৭ টাকা ২৩ পয়সা।

ডেসকো (ঢাকা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেড) : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০৮ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭২ পয়সা।

ন্যাশনাল টি কোম্পানি : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৪ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪০ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৬৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৮৮ টাকা ৫৯ পয়সা।

প্রিমিয়ার সিমেন্ট : অর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বার ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৪৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ৯৫ পয়সা।

কপারটেক : অর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৬ পয়সা।

অগ্নী সিস্টেমস : অর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বার ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৩ পয়সা।

আনলিমা ইয়ার্ন : অর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বার ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৩৬ পয়সা।