১৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল ১৩ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো- ইনডেক্স এগ্রো, আজিজ পাইপস লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম, হাক্কানি পাল্প, কেডিএস এক্সেসরিজ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস, বিডি বিল্ডিং সিস্টেম, আইটিসি, রহিম টেক্সটাইল, বিএসআরএম স্টিল রি-রোলিং, বিএসআরএম লিমিটেড এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৮০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৪৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

আজিজ পাইপস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ০৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর লোকসান হয়েছিল ৬ টাকা ৮৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ৩৭ টাকা ২৮ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য মোট ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বাকি ২ শতাংশ কোম্পানিটি অগ্রিম প্রদান করেছে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখ বসুন্ধরায় অনুষ্ঠিত হবে।

আইটি কনসালট্যান্টস লিমিটেড : কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৫ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৭৫ পয়সা।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড লভ্যাংশ দেবে। আর কোম্পানির প্রি-আইপিও স্পন্সর শেযারহোল্ডাররা ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫ টাকা ২২ পয়সা।

আগামী ২৩ ডিসেম্বর, সোমবার সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

কেডিএস এক্সেসরিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ০৫ শতাংশ ক্যাশ ও ০৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ২ টাকা ১৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

বিএসআরএম স্টিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ১০ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৭ টাকা ৯২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৮০ টাকা ৯৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১৪ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরে সমন্বিত ইপিএস ছিল ৯ টাকা ৭৬ পয়সা

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে টাকা ১৫০ টাকা ০৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

রহিম টেক্সটাইল লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৩ টাকা ১৮ পয়সা

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে টাকা ২৪ টাকা ৮২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৫৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ০৬ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

বিবিএস ক্যাবলস : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২ টাকা ১৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড : ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ০২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডশ ঘোষণা করেছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ০৪ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৮৯ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৪ টাকা ২৯ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস) : ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য দশমিক ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের অর্থবছরে ১ টাকা ১ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ৯২পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর, সোমবার বেলা ১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

 




সোমবার তিন কোম্পানির লেনদেন বন্ধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল সোমবার (১০ জুন) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।




ইউনাইটেড ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ কাল

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ ) রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, মঙ্গলবার (১৯ মার্চ) কোম্পানিটি শেয়ার স্পট মার্কেটের লেনদেন শুরু হয়েছিল। যা শেষ হবে আজ বুধবার (২০ মার্চ)।

কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মার্চ, বৃহস্পতিবার। রেকর্ড ডেটের দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।




সামিট পাওয়ারের শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল সামিট পাওয়ারের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৮৭ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ৭ টাকা ৪ পয়সা। আগের বছর যা ছিল ৫ টাকা ৯১ পয়সা।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ২ পয়সা।

আগামী ১৮ এপ্রিল কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সামিট কর্তৃপক্ষ জানিয়েছে, মূলতঃ টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধির প্রভাবে কোম্পানির নিট মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ব্যাপকভাবে কমে গেছে।




কনফিডেন্স সিমেন্টের বোনাস লভ্যাংশের বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়াহোল্ডারদের দেওয়ার সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়াহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছিল।

বুধবার (১০ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ আলোচ্য বছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আর বাকি ৫ শতাংশ নগদ লভ্যাংশ।

আগামী ১৬ জানুয়ারি কোম্পানির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।




২ কোম্পানির লেনদেন চালু সোমবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ১৮ ডিসেম্বর, সোমবার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- রিং শাইন ও সিলকো ফার্মা লিমিটেড।

আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।




আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের ট্রাস্টি সভা ১৩ ডিসেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। বন্ডের ট্রাস্টি সভা আগামী ১৩ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় বন্ডটির অর্ধবার্ষিকীর মুনাফা এবং রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এর আগে বন্ডটি ইউনিটহোল্ডারদের ৫.২৫ শতাংশ মুনাফা ঘোষণা করেছিল।




রোববার স্পট মার্কেটে যাচ্ছে ৫ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ৩ ডিসেম্বর, রোববার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এস্কয়ার নিট কম্পোজিট, আরডি ফুড, কুইন সাউথ টেক্সটাইল, খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ ও এসএস স্টিল লিমিটেড।

কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ৪ ডিসেম্বর, সোমবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর, মঙ্গলবার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।




রেকর্ড ডেট নির্ধারণ ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের

বন্ডে আবেদনের জন্য ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি রেকর্ড ডেট নির্ধারণ করেছে। আগামী ১ নভেম্বর বন্ড আবেদনের জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, “ইন্ট্রাকো রি-ফুয়েলিং কনভার্টেবল বন্ড” ইস্যু করবে কোম্পানিটি। বন্ড ছেড়ে কোম্পানিটি ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। রোববার (০১ অক্টোবর) বন্ড ইস্যুর বিষয়ে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছ থেকে অনুমোদনপত্র পেয়েছে।

বন্ডের এর মেয়াদ হবে ৭ বছর। এর সুদের হার ৭ শতাংশ। এটি হবে আনসিকিউরড এবং কানভার্টিবল। এই বন্ডের পুরোটাই চাইলে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ারে রূপান্ত করা যাবে। আলোচিত বন্ডের ২০ কোটি টাকার ইউনিট বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে বরাদ্দ করা হবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে ১৫ কোটি টাকার বন্ড।

বন্ডের অবশিষ্ট ১৫ কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে। বন্ড ইস্যুর মঅধ্যমে সংগ্রহ করা অর্থ ৩টি নতুন সিএনজি স্টেশন স্থাপন, ৫টি এলপিজি স্টেশন স্থাপন এবং ৫টি মাদার-ডটার সিএনজি স্টেশন স্থাপনে ব্যয় করা হবে।




সাউথইস্ট ব্যাংককে বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি দিল বিএসইসি

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানের বিষয়ে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি সাউথইস্ট ব্যাংক লিমিটেডকে বোনাস লভ্যাংশ প্রদাণের সম্মতি দিয়েছে।

বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৭ জুন।