১০% নগদ লভ্যাংশ দেবে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।

রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে কোম্পানির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম (জানুয়ারি-মার্চ) ও দ্বিতীয় (এপ্রিল-জুন) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জনু পর্যন্ত কোম্পানির জীবন বিমা তহবিলের আকার বেড়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানির এ লভ্যাংশ ঘোষণার তথ্য জানানোর পাশাপাশি চলতি হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি জানায়, সর্বশেষ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ এবং চলতি বছরের অন্যান্য এজেন্ডাসমূহে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩ নভেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে তারা। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার দর উত্থান-পতনের ক্ষেত্রে সার্কিট ব্রেকার থাকছে না। অর্থাৎ আজ কোম্পানির শেয়ারের দর যতটা সম্ভব বৃদ্ধি কিংবা হ্রাস পেতে পারবে।

কোম্পানিটি ২০২৩ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ, ২০২২ হিসাব বছরের জন্য ১১ শতাংশ নগদ এবং ২০২১ হিসাব বছরের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে শেয়ারহোল্ডারদের।

এদিকে, চলতি বছরের ৩০ জুন শেষে কোম্পানির জীবন বিমা তহবিলের আকার বেড়ে হয়েছে ৪৭৯ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। গত বছরের ৩০ জুন শেষে যা ছিল ৪৭৬ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির জীবন বিমা তহবিল বেড়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকা।




রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সম্পদ পুনর্মূল্যায়ন

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়ন অনুমোদন করেছে।

বুধবার (১ নভেম্বর) কোম্পানির পর্ষদ সভায় সম্পদ পুনর্মূল্যায়নের বিষয়টি অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়নের পর এর মূল্য ৩৪ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৩৯৫ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৪৫ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকায়। অর্থাৎ সম্পদ পুনর্মূল্যায়নের পর উদ্বৃত্তের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৬০৫ টাকা।

রূপালী লাইফের সম্পদ পুনর্মূল্যায়ন করেছে এমআরএইচ দে অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্টটেন্টস।




৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন রূপালী লাইফের

পুঁজিবাজারে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে বীমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষ দুইয়ে উঠে এসেছে। এ সময়ে কোম্পানিটির ৮৪ লাখ ৬৯ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির মোট ব্যয়ের তুলনায় আয় ১৩ লাখ ৪০ হাজার টাকা বেড়েছে। আগের হিসাব বছরের একই সময়ে আয় বেড়েছিল ১ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা। গত ৩০ জুন শেষে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকায়। আগের হিসাব বছরের একই সময় শেষে এ তহবিলের আকার ছিল ৫৩০ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ২৩ কোটি ৪১ লাখ টাকা।

 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ১৭ আগস্ট।




রূপালী লাইফের শেয়ারদর বেড়েছে ১১%

পুঁজিবাজার তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ১১ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ‘‌এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে আলোচ্য সপ্তাহে এ কোম্পানির শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। সপ্তাহ শুরুর ১০৩ টাকা ৫০ পয়সার শেয়ারটি সপ্তাহ শেষে বেড়ে দাঁড়িয়েছে ১১৪ টাকা ৭০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার চলতি ২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৪৫ লাখ ৯০ হাজার টাকা কমেছে। আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিল ৩৫ লাখ ২০ হাজার টাকা বেড়েছিল। তবে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির জীবন বীমা তহবিল ১৩ লাখ ৪০ হাজার টাকা বেড়েছে। আগের হিসাব বছরের একই সময়ে বেড়েছিল ১ কোটি ৮৮ লাখ ৯০ হাজার টাকা। গত ৩০ জুন শেষে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকায়। আগের হিসাব বছরের একই সময় শেষে এর আকার ছিল ৫৩০ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ২৩ কোটি ৪১ লাখ টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৭ আগস্ট।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ২০২০ হিসাব বছরের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ১৩ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি মোট ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ২০১৮ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন। আগের হিসাব বছরে ৮ শতাংশ নগদের পাশাপাশি ৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।