রিলায়েন্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ১২ পয়সা, যা আগের বছর ৬ টাকা ৫৬ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৯ টাকা ৫৯ পয়সা।

আগামী ২৫ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৩ মার্চ।




রিলায়েন্স ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য বিনিয়োগকারীদের ২৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৬ পয়সা, যা আগের বছর ৫ টাকা ৮৬ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৬ টাকা ৮৫ পয়সা।

আগামী ৩১ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।




রিলায়েন্স ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত (ডিসেম্বর’২০২২-২৩) হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।




রিলায়েন্স ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সভায় ২০২২ সালের জন্য বিনিয়োগকারীদের সম্মতিতে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ, ২০২২) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভা শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান শ্রী রাজিব প্রসাদ সাহা। এ সময় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন শামসুর রহমান (ভাইস-চেয়ারম্যান), আরশাদ ওয়ালিউর রহমান, ইমরান ফয়েজ রহমান, সামিরা আলম, ইফতিখারুল হক, আমিরান হোসেন, মো. হাবিবুর রহমান মোল্লাহ এফসিএ, আব্দুল্লাহ আল মামুন এফসিএ, আজিজুর রশিদ এফসিএ, আনিস-উজ-জামান খান, প্রফসের মুহাম্মদ আব্দুল্লাহ এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মামুন এফসিআইআই। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ মামুনুর রশিদ।

সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা ও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা। কোম্পানির বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০২২ সালে কোম্পানির গ্রস প্রিমিয়াম হয়েছে ৩৫২ কোটি ৩৬ লাখ টাকা, যা ২০২১ সালে ছিল ৩১৪ কোটি ৩ লাখ টাকা। এছাড়া, আলোচ্য বছরে নিট প্রিমিয়াম দাঁড়িয়েছে ১২৭ কোটি ৪২ লাখ টাকা যা আগের বছর ছিলো ১১৪ কোটি ৮৮ লাখ টাকা। ২০২২ সালে প্রতিষ্ঠানটির অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ৬১ কোটি ৫২ লাখ টাকা যা আগের বছর এর পরিমাণ ছিলো ৫৭ কোটি ৪৫ লাখ টাকা।

বিদায়ী বছরে ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বাড়লেও শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২০২১ সালের তুলনায় কিছুটা কমেছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ৫.৮৬ টাকা, যা আগের বছর ছিল ৫.৫৯ টাকা এবং এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪.১৫ টাকা, যা ২০২১ সালে ছিল ৬৪.৩৯ টাকা। সভায় শেয়ারহোল্ডারের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ২০২২ সালের আর্থিক প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগসহ বিভিন্ন আলোচ্যসূচি অনুমোদন লাভ করে।




রিলায়েন্স ইন্স্যুরেন্সের সিইও’র নিয়োগ নবায়ন

রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মামুনের নিয়োগ নবায়ন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

গত ১৩ মার্চ আইডিআরএ’র ১৫৬ সভায় আগামী ৩ বছরের জন্য মাসিক বেতন-ভাতাদি বাবদ সর্বমোট ১২ লাখ টাকায় খালেদ মানুনের নিয়োগ নবায়ন করা হয়। আইডিআরএ’র সংশ্লিষ্ট দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র মতে, রিলায়েন্স ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে মো. খালেদ মামুনের নিয়োগ নবায়ন অনুমোদনের জন্য আইডিআরএ আবেদন করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করা আবেদনে মুখ্য নির্বাহী কর্মকর্তাকে সর্বসাকুল্যে ১৫ লাখ ১১ হাজার টাকা প্রদান করার প্রস্তাব করা হয়। আইডিআরএ উক্ত সভায় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ১৯ মার্চ ২০২৩ থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত তিন বছরের জন্য খালেদ মামুনের মাসিক বেতন ভাতাদি সর্বমোট ১২ লাখ টাকা ধার্য্য করে নিয়োগ নবায়ন অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য ইতোপূর্বে গত ১৯ মার্চ ২০১৭ থেকে ১৮ মার্চ ২০২০ পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার মাসিক বেতন ভাতাদি ছিলো ৯ লাখ টাকা এবং ১৯ মার্চ ২০২০ থেকে ১৮ মার্চ ২০২৩ পর্যন্ত মাসিক বেতন ভাতাদি ছিলো ১০ লাখ ৫০ হাজার টাকা।




রিলায়েন্স ইন্স্যুরেন্সের সিইও’র নিয়োগ নবায়ন

রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. খালেদ মামুনের নিয়োগ নবায়ন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ১৩ মার্চ আইডিআরএ’র ১৫৬ সভায় আগামী ৩ বছরের জন্য মাসিক বেতন-ভাতাদি বাবদ সর্বমোট ১২ লাখ টাকায় খালেদ মানুনের নিয়োগ নবায়ন করা হয়। আইডিআরএ’র সংশ্লিষ্ট দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র মতে, রিলায়েন্স ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে মো. খালেদ মামুনের নিয়োগ নবায়ন অনুমোদনের জন্য আইডিআরএ আবেদন করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করা আবেদনে মুখ্য নির্বাহী কর্মকর্তাকে সর্বসাকুল্যে ১৫ লাখ ১১ হাজার টাকা প্রদান করার প্রস্তাব করা হয়। আইডিআরএ উক্ত সভায় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ১৯ মার্চ ২০২৩ থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত তিন বছরের জন্য খালেদ মামুনের মাসিক বেতন ভাতাদি সর্বমোট ১২ লাখ টাকা ধার্য্য করে নিয়োগ নবায়ন অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য ইতোপূর্বে গত ১৯ মার্চ ২০১৭ থেকে ১৮ মার্চ ২০২০ পর্যন্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার মাসিক বেতন ভাতাদি ছিলো ৯ লাখ টাকা এবং ১৯ মার্চ ২০২০ থেকে ১৮ মার্চ ২০২৩ পর্যন্ত মাসিক বেতন ভাতাদি ছিলো ১০ লাখ ৫০ হাজার টাকা।