রাইট শেয়ার ইস্যুর সম্মতি পায়নি কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যুর আবেদনে সম্মতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসইসি)।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২৯ জুন) বিএসইসি এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করেছে কনফিডেন্স সিমেন্টে।

তথ্য মত, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কনফিডেন্স সিমেন্ট ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা সংগ্রহ করতে চেয়েছিল।

সর্বশেষ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ, ২০২৫) কনফিডেন্স সিমেন্টের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএসই) দাঁড়িয়েছে ২.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সঙ্গে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩ টাকা। আর নয় মাসে (জুলাই থেকে মার্চ, ২০২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএসই) দাঁড়িয়েছে ৯.৬৭ টাকা। আগের হিসাব বছরের একই সঙ্গে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৮.০৬ টাকা।

৩১ মার্চ ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩.৪৪ টাকা।




রাইট শেয়ার ইস্যু করবে ওরিয়ন ইনফিউশন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিনিয়োগকারীরা বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার পাবে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা।

ওরিয়ন ইনফিউশন বিএমআরই প্রকল্প এবং ঋণ পরিশোধের জন্য রাইট শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন মেনে অনুমোদন পেলে রাইট শেয়ার ইস্যু করতে পারবে।




 রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত আমরা নেটওয়ার্কসের

পুঁজিবাজারে তথ্য প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য রাইট শেয়ার ইস্যু করারও ঘোষণা দিয়েছে। রাইট শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানি তাদের পরিশোধিত মূলধন বাড়াবে।

মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ ঘোষণা ও রাইট শেয়ার ইস্যু করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য মতে, ২:১ (আর) হারে রাইট শেয়ার ইস্যু করবে আমরা নেটওয়ার্কস । অর্থাৎ বিদ্যমান প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা হবে। রাইট শেয়ারের অফার মূল্য হবে ৩০ টাকা। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ২০ টাকা করে প্রিমিয়াম নেওয়া হবে।

রাইট শেয়ারের মাধ্যমে সংগৃহীত টাকা কোম্পানিটি বিএমআরই (নেটওয়ার্কিং সিস্টেম আপডেট, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ) ও আংশিক ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।

রাইট শেয়ার ইস্যুর এই সিদ্ধান্তের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা উত্থাপন করা হবে। শেয়ারহোল্ডাররা সম্মতি দিলে রাইট শেয়ার ইস্যুর অনুমতি চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে আমরা নেটওয়ার্কস। বিএসইসির অনুমোদন পেলে এ সিদ্ধান্ত কার্যকর হবে।