সক্ষমতা বাড়াতে সিটি এডিবল অয়েলের সঙ্গে রহিমা ফুডের চুক্তি

শেয়ারহোল্ডারদের মূল্য বৃদ্ধি ও উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেড। এ লক্ষ্যে কোম্পানিটি সিটি এডিবল অয়েলের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন (কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং) চুক্তি করেছে।

রবিবার (২১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানি সূত্রে জানা গেছে, রহিমা ফুড ও সিটি এডিবল অয়েলের মধ্যে ৫ বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় সিটি এডিবল অয়েলের পণ্য উৎপাদনের জন্য রহিমা ফুডের অব্যবহৃত বোতলজাতকরণ সক্ষমতা ব্যবহার করা হবে।

চুক্তির মেয়াদ শেষে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে আরো ৫ বছরের জন্য এটি নবায়ন করা যেতে পারে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে রহিমা ফুডের আয় বাড়বে এবং কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল হবে।




৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি ২টি হলো- গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, রহিমা ফুড এবং পেনিনসুলা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১২ অক্টোবর বিকাল ৩টায় গ্লোবাল ইন্স্যুরেন্স এবং সাড়ে ৪টায় পেনিনসুলার বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

সভায় গ্লোবাল ইন্স্যুরেন্স ৩০ সেপ্টেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

অন্যদিকে, সভায় পেনিনসুলার ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

 

এদিকে, আগামী ২২ অক্টোবর বিকাল ৪টায় রহিমা ফুডরে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।